Tollywood

সেয়ানে-সেয়ানে টক্কর! প্রথমা কাদম্বিনীর পর ফের একই ধারাবাহিক নিয়ে হাজির দুই প্রধান চ্যানেল! আসছে রাণী ভবানী!

টলিউড জগতে আবার উঠতে চলেছে বিশাল ঝড়! এমন ঝড় বাংলার দর্শকেরা দেখেছেন আগেও। ইতিমধ্যেই সকলেই জানেন, প্রতি সপ্তাহে বাংলার প্রায় প্রতিটা ধারাবাহিকের মধ্যে টিআরপি তালিকায় উচ্চ স্থান দখল করার জন্য চলতে থাকে এক অদৃশ্য লড়াই।

মনে পড়ে, সেই প্রথমা কাদম্বিনী ধারাবাহিকের কথা। একসময় মহীয়সী নারী কাদম্বিনী চরিত্রের ওপর তৈরি হয়েছিল একই সঙ্গে দুটি ধারাবাহিক। তবে, টিআরপি’র রেটিংয়ে কোনো ধারাবাহিকই তেমন উল্লেখযোগ্য স্থান দখল করতে পারেনি।

প্রসঙ্গত কাদম্বিনী চরিত্রের ধারাবাহিক প্রথমে দেখা যায় স্টার জলসায় এবং পরে এই চরিত্রের গল্পই দেখা যায় জি বাংলায়, তবে তা অন্য রূপে। বর্তমান, এখানে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে সিরিয়াল জগতে। জি বাংলার সঙ্গে সমসাময়িক সময়ে স্টার জলসাও আনছে একই গল্পের ওপর নতুন ধারাবাহিক।

এদিকে, জি বাংলায় শুধু রানী ভবাণীই নয়, তার সঙ্গে আসছে আরও বেশ কয়েকটি নতুন গল্প। এর মধ্যে দুটো নতুন ধারাবাহিকের প্রমোও প্রকাশ্যে এসেছে। কুসুম’-এর পর আবার রানী রাসমণির মতো মহীয়সী নারীর গল্প নিয়ে আসছে জি বাংলা।

রানী রাসমনির মতোই বাংলার বুকে অত্যন্ত মহান ব্যক্তিত্ব হলেন রানী ভবানী। রানী রাসমনির সফলতার কথা মাথায় রেখেই রানী ভবানীর জন্য টেলি দর্শকেরা খুবই আগ্রহী। কিন্তু এখন অনেক দর্শকদের মনেই প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কোন অভিনেত্রীকে?

আরও পড়ুনঃ রাণীর পরিকল্পনায় জল ঢাললো ফুলকি! মাল বোঝাই গাড়ি থেকে বাবাকে উদ্ধার করল সে! ফাঁ’স আজকের পর্ব

প্রসঙ্গত, রামপ্রসাদ ধারাবাহিকে রানী ভবানীর ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিলি বিশ্বাস। তবে টেলিপাড়ার জোর গুঞ্জন, ভবানীর চরিত্রে দর্শকেরা দেখতে চাইছে পল্লবী শর্মাকে। শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য এখনও কাস্টিং সম্পন্ন হয়নি। কিন্তু এই ধারাবাহিকের গল্পের চ্যালেঞ্জ রয়েছে অন্য জায়গায়। প্রায় একই সময় রানী ভবানীর গল্প নিয়ে আসা দুই চ্যানেলের সিরিয়ালের মধ্যে কোনটা দর্শকদের মনে ধরবে? তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন