অবশেষে হাসিমুখে শত্রুর মুখে ছাই দিয়ে সুস্থ অবস্থায় বাবাকে নিয়ে বাড়ি ফিরল ফুলকি দাস। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, শত কান্ড ঘটার পর অনেক যুদ্ধ করে বাবাকে ফিরে পেয়েছে ফুলকি। আর তারপরেই তড়িঘড়ি লাগিয়েছে বাড়ি ফেরার কারণ ওদিকে রায় চৌধুরী বাড়ির জন্য আজ অন্যতম বড়দিন, ধানুর বিয়ে।
গাড়িতে যেতে যেতে ফুলকির বাবা তাকে বলছিল, সে ভেবেই নিয়েছিল যে কাউকে আর দেখতে পাবে না। এমনকি তারা কোথায় ছিল সেটাও জানে না। এইসব শুনে ফুলকি বলে তার মা খুবই কান্নায় ভেঙে পড়েছে। এইদিকে, কুড়িয়ে পাওয়া মেয়ের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে সৎ বাবার।

অন্যদিকে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে নারাজ ধানুর কথা শুনে খানিকটা অসন্তুষ্ট হয় হারহাইনেস। তাই, পিয়ালদের ফের ধানুর ঘরে পাঠায় তাঁকে আনার জন্য। এমন সময় হাজির হয় ফুলকি। ফুলকির সঙ্গে সত্যেন দাসকে দেখে অবাক রায়চৌধুরী বাড়ির সবাই সহ হারহাইনেসও। চৌধুরী মহলের ছোট রানীমা মনে মনে ভাবতে থাকে, এটা কী করে সম্ভব?
এরপর, ফুলকিকে দেখে সবাই খুশি হয়ে আবারো ব্যস্ত হয়ে পড়ে বিয়ের কাজে। এদিকে, হারহাইনেস ছোট কুমারকে ডেকে বকাবকি করতে থাকে। তাঁকে বলে, সেকি কোনোদিনও একটা কাজও ঠিক করে করতে পারবে না? এরপর, মনের মধ্যে রাগ চেপে রায়চৌধুরী বাড়ির সবাইকে বিদায় জানায় রাণী মা। এমন সময়, ফুলকি সিঁড়ি থেকে চিৎকার করে বলতে থাকে ‘উলু দাও, কনে আসছে’। এই দেখে হারহাইনেস মনে মনে ভাবে, সে প্রথমে ফুলকিকে হালকা ভাবে নিয়েছিল। কিন্তু এখন আর তাকে হালকা ভাবে নেওয়া যাবে না। ফুলকি ফিরে এসে নিজের বিপদ আরও চার গুণ বাড়িয়ে ফেলল, মনে মনে বলল ছোট রানী মা।
এদিকে, মালাবদল থেকে সিঁদুর দান সবকিছু হৈহৈ করে পালন করা হল। সুষ্ঠুভাবে বিয়ে মিটলো ফুলকির মনটা কিছুটা হলেও খারাপ হয়েছিল কারণ তাঁর স্যার যে এখনো বাড়ি ফেরেনি। এমন সময় ফুলকি ঝিনুককে স্যারের ব্যাপারে নালিশ পড়তে থাকে। আর ওদিকে চুপিসারে বাড়িতে এন্ট্রি নেই রোহিত। স্যার এসেই পিছন থেকে চোখ ধরে ফুলকির আর সেই দেখা মাত্রই সব রাগ গলে জল হয়ে যায় তার।
আরও পড়ুনঃ লুকোচুরির খেলায় মেতে উঠেছে ফুলকি! খেলার ছলে ছোটো রাণীকে মাত দিলো নায়িকা! ফাঁ’স আজকের পর্ব
ব্যস আবার শুরু হয়ে যায় হইচই, নাচে গানে জমজমাট হয়ে ওঠে ধানসিঁড়ি-আদিত্যর বিয়ের বাসর রাত। এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, বিগত কয়েকদিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবটা ফুলকি বলছে রোহিতকে। ফুলকির মতে, তাঁর রাজমহলে ঘটা ঘটনা জানাতে চায় হারহাইনেসকে।
