Bangla Serial

ভন্ড গুরুজীই রুদ্র! হাতেনাতে ধরা পরতে চলেছে রুদ্র? কোনদিকে মোড় নেবে ফুলকি ধারাবাহিকের গল্প?

রুদ্রর মুখোমুখি হল আবার ফুলকি। জি বাংলার ফুলকি ধারাবাহিকে গত পর্বে দেখা গাছও, চৌধুরী মহলে শুরু হয়ে গেছে গুরুজীর সামনেই দানধ্যান। আর, এমন সময় অনুষ্ঠান শুরু হওয়ার সবার সামনে এসে উপস্থিত হয় হারহাইনেস। এমন সময় রায় বাড়ির সবাই ফুলকিকে জিজ্ঞাসা করে সে এতক্ষন কোথায় ছিল?

ফুলকি সেই অর্থে কাউকেই কোনো উত্তর না দিয়ে সোজাসুজি আশাভরির দিকে তাকিয়ে তাঁর চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করে। এরপরেই, শুরু হয়ে যায় মূল অনুষ্ঠান। আর, কিছুক্ষন যেতে না যেতেই জেঠিমণি বলে তাঁরাও একবার গুরুজীর পায়ে মাথা ঠেকিয়ে আশীর্বাদ নিতে যায়।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

তাই, লাবু থেকে শুরু করে পিয়াল সবাই ছদ্দবেশী রুদ্রর কাছে গিয়ে মাথানত করে আশীর্বাদ নেয়। আর, এই পুরো ব্যাপারটাই মজার সঙ্গে উপভোগ করে রুদ্ররূপ। কিন্তু, এদিকে ছোটরা রাণীমার মনে ভয়ে হতে থাকে যদি রায় চৌধুরী বাড়ির কেউ রুদ্রকে চিদে ফেলে তাহলে কেলেঙ্কারি কান্ড হয়ে যাবে।

এরপর, লাবু প্রণাম করার পর ফুলকি গুরুদেবকে প্রণাম করে বড়মার ঘর থেকে পাওয়া সেই মালার টুকরো তাঁর সামনে তুলে ধরে। এমন সময়, রুদ্র চোখ খুলে ফুলকির দিকে তাকায়। আর সেই সময়তেই ফুলকির এই গুরুজীর চোখ বড্ড চেনা চেনা লাগে। আর, তারপর থেকেই এই গুরুজিকে নিয়ে সন্দেহ তার দ্বিগুণ বেড়ে যায়।

চৌধুরী মহল থেকে ঘুরে গাড়ি করে বাড়ি যাওয়া পর্যন্ত ফুলকি সেই একটা জিনিস নিয়েই ভাবতে থাকে, যে এই চোখের দৃষ্টি তার বড়ই চেনা। এমন সময়, ফুলকি নিজের মনের সন্দেহ দূর করতে পিয়াল-তমালদেরও গুরুজীর ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু তাঁরা এই কথাকে সেই ভাবে পাত্তা দেয় না। এরপর, রোহিত বলে সন্ধ্যেবেলায় সবাই মিলে কোথাও একটা বেরোবে যাতে ফুলকির মন মস্তিষ্ক ঠিক হয়। এরপর, রোহিত ফ্রেশ হতে গেলে হঠাৎ করেই কুলকির কাছে ফোন চলে আসে স্বাগতার আর বলে তাঁরা পিন্টুর খোঁজ পেয়েছে।

আরও পড়ুনঃ ছদ্দবেশী রুদ্রকে হাতেনাতে ধরল ফুলকি! তবে কি আবারও জেলের ঘানি টানতে চলেছে রুদ্ররূপ সান্যাল

এরপর, স্বাগতা দিদির সঙ্গে সেই পিন্টুকে ধরতে গেলে পরে তারা বুঝতে পারে এটা একটা তাদের ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। এমন সময়, ফুলকিরা গুন্ডাদের সঙ্গে লড়াই করার সময় কালো মুখোশ পরা এক ব্যক্তি পিস্তল দিয়ে এগিয়ে আসে ফুলকির দিকে আর সেই সময়তেই ফুলকি মনে করে এই চোখ যেনো সেই গুরুজীর চোখ। রুদ্রকে খুঁজতে বেরিয়েছে ফুলকি লাবু আর রোহিত। এমন সময় ফুলকি বলে, ‘কোনো একটা যোগ তো রয়েছেই। গুরুজী, বন্ধুকধারী লোক আর রুদ্ররূপ সান্যালের মধ্যে’।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন