Bangla Serial

ছদ্দবেশী রুদ্রকে হাতেনাতে ধরল ফুলকি! তবে কি আবারও জেলের ঘানি টানতে চলেছে রুদ্ররূপ সান্যাল?

চোখের সামনে একটু একটু করে সব বদলে যাচ্ছে, তবুও কিছু করে উঠতে পারছে না এমনটাই মনে করছে হারহাইনেস। জি বাংলার ফুলকি ধারাবাহিকে গত পর্বে দেখা গেছে, বড়ো মা চোখে মুখে জল দিতে গেলেই ফুলকি খুঁজতে থাকে এমন কিছু যা বড়ো রাণীকে অসুস্থ করে রাখে। এরপর, ঘরের চারিদিকে জিনিস খুঁজতে খুঁজতে খাটের তলায় হঠাৎ এমন একটা জিনিস দেখতে পায় যা তাঁর ঘরে থাকা অসম্ভব।

এরপর, ঘরে ফুলকি হামাগুড়ি দিচ্ছে দেখে হাসতে শুরু করে বড়ো মা। এমন সময়, কথা ঘুরিয়ে ফুলকি বড়ো রাজার ব্যাপারে কথা বলতে থাকে। সেই সময়, বড়ো রাণী স্মৃতিচারণা করে বলে যখন উনি অর্থাৎ বড়ো রাজা ছিলেন তখন প্রজারা ছিল তাঁর প্রাণ। তিনি (বড়ো রাজা) প্রজাদের জন্য সবকিছু করতেন, বলে বড়ো রাণী। আরও বলে, বড়ো রাজার থেকেই ছোটো রাণী সবকিছু শিখে নিয়েছে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এখন, অবশ্য ছোটোও প্রজাদের জন্য অনেক দান ধ্যান করে। এইসব শুনে ফুলকি মনে মনে ভাবে, বড়োমা সরল তাই তাঁকে কোনো কথা বলে লাভ হবে না। অন্যদিকে, পিয়ালের হাতে কেটে গেছে বলে ধানু তাঁর হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এমন সময়, রোহিত ফুলকির খোঁজ করতে থাকে। ধানু বলে, ফুলকি নিশ্চই বড়ো রাণীর ঘরে রয়েছে।

এরপর, রোহিতের কথায় ফুলকিকে ডাকতে যায় ধানু আর গিয়ে দেখে তাঁরা খোশমেজাজে গল্প করছে। এমন সময়, ফুলকি বেশ কায়দা করে বড়োমাকে বলে এবার থেকে এই বাড়ির বউরানী তাঁকে ওষুধ খাওয়াবে। এরপর, ওষুধ খাওয়ার সময় এলে ধানু নিজে হাতে বড়মাকে ওষুধ খাইয়ে দেয়। এরপর, তাঁর ঘর থেকে যাওয়ার সময় ফুলকি ধানুকে সেই খাটের তলা থেকে কুড়িয়ে পাওয়া জিনিস দেখায়। ধানু দেখে বলে এটা উদ্দালক গুরুজীর জিনিস।

আর, এমন সময়তেই কথা বলতে বলতে এসে হাজির হয় হারহাইনেস। এরপর, তেমন কথা না বলে সোজা ধানুকে নিয়ে ঢুকে যায় বড়ো রাণীর ঘরে। সেখানে গিয়ে ছোটো রাণী বলে, এখন বাড়িতে সবকিছুই নিয়মমাফিক হচ্ছে না। ধানুর বড়ো রাণীকে ওষুধ খাওয়ানোর সিদ্ধান্ত ফুলকির জন্য নিয়েছে, এটা স্বয়ং বলে বড়ো রাণী। এমন সময়, বাইরে থেকে সবটা শুনতে পায় ফুলকি আর ভাবে, ভদ্র ভাষায় বড়ো রাণী ম্যাডামকে যোগ্য জবাব দিয়েছে।

এরপর, ফুলকি আগে থেকে অফিসরুমে গিয়ে অপেক্ষা করছে যাতে ছোটো রাণী এ ঘরে এলে আলাদা করে কথা বলতে পারে। এরপর, ছোটো রাণী ঘরে এসে ভাবতে থাকে এতদিনে সাজানো তাঁর সব ঘুঁটি উল্টে পাল্টে যাচ্ছে কীকরে, কে করছে এসব? এমন সময়, ফুলকি তাঁর কথায় তাঁকে বুঝিয়ে দেয় যে ফুলকি কিছুটা হলেও আঁচ করতে পারছে তাঁর চারিদিকে জাল গুটিয়ে আসছে।

আরও পড়ুনঃ বড়ো রাণীকে সুস্থ করে তুলছে ফুলকি! তবে, কী শয়তান ছোট রাণীর দিন শেষ? কী হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?

গুরুজিকে প্রণাম করার সময় ফুলকি ‘প্রণাম গুরুজি। বড়মার ঘরে কি কিছু খুলে গিয়েছিল আপনার গলার মালা থেকে’ এই কথা বলা মাত্রই ছদ্দবেশী রুদ্র চোখ খুলে তাকায় তার দিকে। আর সেই মুহূর্তেই ফুলকির সন্দেহ তীব্র হয়ে ওঠে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন