রোহিত ফুলকি করল রুদ্রর পর্দা ফাঁস! জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে চলছে এখন জমজমাট পর্ব। এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে, ধানু এবং রায় চৌধুরী বাড়ির বাকি সবাই রওনা দিচ্ছি কোটের উদ্দেশ্যে। এমন সময় ধানু বড়মার আশীর্বাদ নিয়ে কোটের দিকে রওনা দিলেও খোঁজ করতে থাকে ফুলকি-রোহিতের।
এদিকে, রুদ্রর লোক নানাভাবে রোহিতদের আটকানোর চেষ্টা করলেও তাঁরা ঠিক কোনো না কোনো উপায় বার করে নেয়। ফুলকিরা রাস্তার ধারে পরিতাকা একটি সাইকেল নিয়েই শেষ মুহূর্তে আদালতে পৌঁছানোর চেষ্টা করে। অন্যদিকে আবার ধানুড়া চিন্তায় অস্থির হয়ে ওঠে কখন রোহিতরা এসে তাদের প্রমাণ দেবে।

এমন সময়, রুদ্র এসেছে আদালতে। রুদ্রর তরফ থেকে তাঁর উকিল হাঁড়িয়াকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে এবং রীতিমতো প্রমাণ করতে উঠে পরে লাগে যে, হাঁড়িয়া মধ্যপ অবস্থায় ছিল বলে তাঁর করা মন্তব্য গ্রাহ্য করা যায় না।
এদিকে, সাইকেল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আদালতে পৌঁছানোর চেষ্টা করে রোহিত-ফুলকিরা। এমন সময় জজ সাহেব ধানুকে রুদ্রোর বিরুদ্ধে কোন প্রমাণ আছে কিনা জিজ্ঞাসা করাতে সে তেমন কিছুই বলে উঠতে পারে না। ফলত, জজ রুদ্রকে জামিন দিতে যাওয়ার সময়ই শেষ মুহূর্তে এসে হাজির হয় ফুলকিরা।
আর বলে, রুদ্র তাঁদের অনেকবার আটকানোর চেষ্টা করলেও কোনমতেই আটকাতে পারিনি। রুদ্র আজ তার যোগ্য শাস্তি পাবেই, কেউ আটকাতে পারবেনা। রোহিতদের দেখে লাবুরা খুব খুশি হয়ে ওঠে। এমন সময় রুদ্র মনে মনে ভাবে ফুলকি দাস কি করে পৌঁছতে পারে এই অবধি? এরপর ফুলকিকে কাঠগড়ায় ডাকা হলে রুদ্রোর বিরুদ্ধে একের পর এক অভিযোগের প্রমাণ আনতে থাকে।
আরও পড়ুনঃ লাঠি হাতে বসু বাড়িতে পারুল! রায়ানকে উচিত শিক্ষা দিতে পারুলের ভয়ঙ্কর পদক্ষেপ! ফাঁস আজকের পর্ব
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আদালতের মধ্যেই রেগে গেছে রোহিত এবং রুদ্রর দিকে আঙুল তুলে বলে, তাঁর দাদাকে রুদ্রই মেরেছে। তবে, কী ফাঁসি হতে চলেছে রুদ্ররূপের? নাকি যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত হবে রুদ্ররূপ সান্যাল?
