দাদুর সঙ্গে ধুমধুমার কান্ড বাধলো রায়ানের। বসু বাড়ির হাওয়া বেজায় গরম। জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে গত পর্বে দেখা গেছে, দাদু রেগে দিয়ে বাড়ির সবাই কে বলছে যাতে শিরিন চলে যায়। কিন্তু, এদিকে বাড়ির সবাই আবার দাদুকে বোঝাতে ব্যস্ত যাতে বাড়িতে পারুলকে ফিরিয়ে নিয়ে আনা হয়।
এমন সময় মৈনাক আবার রায়ানের ঘরে গিয়ে তাদের জানায়, যে দাদু শিরিনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে এবং তার বদলে বাড়িতে আসবে পারুল। এই শুনে রায়ান আরও রেগে যায় এবং দাদুর সঙ্গে ঝগড়া বাঁধায়। রায়ান বলে, সে আর এই বাড়িতে থাকবে না। এমনকি রায়ান দাদুকে বলে সে শিরিনের সঙ্গে লিভ ইন করবে।

ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে বলে সবাই ভেঙে পড়েছে কান্নায়। কথায় কথায় রায়ান বাড়ির সবার সামনে একাধিক অভিযোগ আনে দাদুর বিরুদ্ধে। এদিকে রায়ানের মা তাঁকে সত্যিই বোঝাতে পারছে না যে রায়ান যেন বাড়ি ছেড়ে না চলে যায়। সবারই মনে মনে একটাই চিন্তা এই সময় পারুল থাকলে খুব ভালো হতো।
এদিকে পারুল ব্যস্ত নিজের চিন্তায়। পারুল সারাক্ষণ ভেবে যাচ্ছি সে কি করে এক দিনের মধ্যে কলেজের ফি জমা করবে? এমন সময় শিবতোষ বসুর অর্থাৎ ডিএম স্যার পারুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও সে সেই সাহায্য নিতে চায়নি। বরং পারুল ডিএম স্যারের কাছে অনুরোধ করেছে যাতে তাকে দুদিন সময় দেওয়া হয় ফী জোগাড় করার জন্য।
অন্যদিকে আবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে রায়ান আর এমন সময়ে শিরিনও তাঁর বাবার সঙ্গে কথা বলে লিভ ইন করার অনুমতি নিয়ে নেয়। এই সময় আবারও রায়ানের মা বাবা, মল্লার সবাই মিলে এসে রায়ানকে বোঝালেও সে কিছুতেই রাজি হচ্ছে না বাড়িতে থাকার জন্য। এই সময় মল্লার মনে মনে ভাবে, এমন পরিস্থিতিতে একমাত্র পারুলি সাহায্য করতে পারে। এরপর, পারুলকে ফোন করে সবটা জানায় মল্লার। এরপর, দেখা যায় ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে রায়ান।
আরও পড়ুনঃ শিরিনের সঙ্গে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল রায়ান! পারুলের সঙ্গে কী সত্যিই ঘর ভাঙলো দাদুর নাতির? গল্পে আসছে নতুন মোড়!
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় এসে পরে পারুল আর জিজ্ঞাসা করে ‘কোথায় যাচ্ছিস তুই? এই বাড়ি থেকে বেরিয়ে দেখ, তোর ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো’। এই সময় রায়ান বলে, জন্তু তুই এখানে কী করছিস? পারুল রেগে গিয়ে বলে, দাদু একটু বকাবকি করেছে বলে তুই এই শিরিনের সঙ্গে বেরিয়ে যাচ্ছিস। কোথায় থাকবি কোথায় খাবি?’
