Bangla Serial

শিরিনের সঙ্গে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল রায়ান! পারুলের সঙ্গে কী সত্যিই ঘর ভাঙলো দাদুর নাতির? গল্পে আসছে নতুন মোড়!

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে পারুল এবং রায়ান বিপদের সময় ভাগ্য চক্রে একসাথে থাকলেও জীবনে চলার পথ তাঁদের একেবারেই আলাদা। এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, রায়ানের দাদু বসু বাড়ি থেকে পারুলকে অপমান করে বের করে দিলেও দাদাকে সে সাহস করে কোনো সত্যি কথা বলতে পারছি না।

কিন্তু, পারুলের সাজানো কথা অবলীলায় বিশ্বাস করে যাচ্ছে গোপাল। ঠিক এমন সময়ের, রুকু পারুলের বলে মিথ্যে কথা ধরে ফেলে এবং তাকে বলে রায়ানের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে তাঁকে ফোকাস করতে বলে পড়াশোনায়। এরপর পারুল মনে মনে ভাবে, নিজেকে সেই ঠিক এমন ভাবেই তৈরি করবে যে একদিন দাদু নিজে এসে তাকে আশীর্বাদ করবে।

Tollywood, serial,Parineeta, Zee Bangla, entertainment, Bengali serial, বাংলা ধারাবাহিক,বিনোদন, জি বাংলা,পরিণীতা, টলিউড, অভিনেতা,অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

অন্যদিকে দেখা যায়, রায়ানের মন ঠিক করতে শিরিন পুরো দমে গান চালিয়ে দরজা বন্ধ করে ঘরে নাচানাচি করছে। আর, শিরিনের এই ব্যবহারেই অতিষ্ট বাড়ির সবাই। তাই, মৈনাক রায়ানের ঘরে গান বন্ধ করতে গেলেও প্রথমে শিরিনের নাচ দেখে তার সঙ্গে নাচতে শুরু করে দেয়। কিন্তু পরে শিরিনকে গান থামানোর কথা বললেও মই নাকি নানান ভাবে কথা শুনিয়ে অপমান করে ঘর থেকে বের করে দেয়।

এরপর রায়ানের বাবা শিরিনের গান থামাতে গেলেও ঘরের বাইরে থেকে শুনতে পায় শিরিন রায়ানকে বাড়ি থেকে বেরিয়ে তার সঙ্গে লিভ ইন করার বুদ্ধি দিচ্ছে। এই শুনতে পেয়ে নিচে চলে এলেও দাদু গান শুনতে পাওয়া মাত্রই চেঁচামেচি করতে শুরু করে সারা বাড়ি জুড়ে এবং রায়ানের ঘরে গিয়ে রীতিমতো শিরিনকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু, এই কথা শিরিনের মধ্যে কোনো প্রভাবই ফেলে না। পরে, বাড়ির সবাই পারুলকে ফিরিয়ে আনার কথা বলে।

এদিকে কলকাতায় পারুল ডিএম স্যারের বাড়ি ফিরে মন দিয়ে পড়তে বসলেও কিছুক্ষণের মধ্যেই তার কলেজের এক বন্ধু ফোন করে সেমিস্টার ফী জমা দেওয়ার কথা বলে এবং জানতে পারে, আগামীকালই নাকি ফী জমা দেওয়ার শেষ দিন। এই শুনে পারুল মনে মনে নানা চিন্তা করতে থাকে। নিজের কাছে টাকা নেই বলে পারুল ফোন করে তাঁর বাবাকে। কিন্তু, ফোন ধরে তাঁর মা এবং নিজের সাংসারিক দুঃখের কথা মেয়েকে বলতে থাকে। আর, এই শুনে পারুল আর কোনো সাহায্যই চাইতে পারে না পরিবারের থেকে।

আরও পড়ুনঃ নিজেকে বদলানোর প্রতিজ্ঞা নিল পারুল! শহরে এসেও রায়ানের সঙ্গে দেখা হল না তার! কী হতে চলেছে ধারাবাহিকের আজকের পর্বে?

এ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রায়ান দাদুকে বলছে, ‘ তুমি শিরিনকে বাড়ি থেকে বের করার প্ল্যান করছ?’ এই শুনে দাদু রেগে বলে, ‘এটা আমার বাড়ি’ আর তখনই রায়ান বলে, ‘তোমার এই বাড়িতে আমি থাকবোই না’ এই শুনে দাদু তাকে জিজ্ঞাসা করে ‘কোথায় যাবে?’ এমন সময় শিরিন বলে ওঠে, ‘ও আমার সাথে থাকবে’। রায়ান বলে, ‘আমি আর শিরিন লিভ ইন করবো’। এদিকে, পারুলের সমস্যায় সাহায্য করতে চায় শিবতোষ বাবু। DM স্যার পারুলকে কলেজের ফী দিতে চাইলে পারুল বলে, ‘ স্যার আমি এটা নিতে পারবো না। আপনি যদি আমায় দুটো দিন সময় দেন আমি ফী জোগাড় করে নিতে পারব। আপনার কাছে আমি সেটাই ভিক্ষা চাইছি স্যার’।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন