Bangla Serial

আদালতে চলছে নাটকের দৃশ্য! অসুস্থতার ভান করে মাটিতে লুটিয়ে পড়লো রুদ্র! তবে, কি এইভাবেই ছাড়া পাবে জামাইবাবু? কি হতে চলেছে ‘ফুলকি’ ধারাবাহিকের আগামী পর্বে?

রুদ্ররূপ সান্যাল, বর্তমানে টেলিভিশন জগতে ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্রের মধ্যে একটি। বিশেষত জি বাংলার দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত এই ব্যাক্তি। এই মুহূর্তে ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।

এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে, ফুলকি এবং রোহিত খেয়ে শুতে যাওয়ার সময় তাঁরা ঈশানীকে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করায় কোনোকিছুর স্পষ্ট উত্তর দেয়নি সে। অন্যদিকে, পরের দিন সকালবেলা আবার কোর্ট চত্বরে হাজির হয় রাজনৈতিক দুই দলের সমর্থকেরা।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

আর, এরই মধ্যে এসে উপস্থিত হয় রুদ্র এবং রায় চৌধুরী পরিবারের সদস্যরা। আদালতে ফুলকিরা হাজির হওয়া মাত্রই নানা প্রশ্নের সম্মুখীন হয় লাবু। রুদ্র রূপ সান্যালের জামিন হওয়া নিয়ে প্রশ্ন করাতে ফুলকি বলে ওঠে, তাঁর কখনোই জামিন হওয়া উচিত নয় ফুলকি লাবণ্যের পক্ষ থেকে লড়াই করবে ধানু।

এরই মধ্যে আবার এসে হাজির হয় রুদ্রর বোন এবং শালিনী। তাঁরা দূর থেকে সবটা দেখলেও সেই অর্থে প্রতিবাদ করতে পারেনি। এদিকে, অংশুমান এবং বাকি পুলিশ অফিসাররা রুদ্রকে নিয়ে হাজির হয় আদালতে। এরপর, দেখা যায় ফুলকির হারিয়া দাদা এবং শিবু কাকা এসেছে তাদের হয়ে সাক্ষী দেওয়ার জন্য। অন্যদিকে একবার মনে মনে শালিনী ভাবছে রুদ্র জেলের বাইরে বেরোলে জনতা কিভাবে প্রতিক্রিয়া করবে? এবং এরপরেই শুরু হয় দুই পক্ষের উকিলের লড়াই।

আরও পড়ুনঃ শত্রু বাড়ালো বন্ধুত্বের হাত! পারুল বিপদে পাশে পেল রায়ানকে! পারুল কি আদৌ পারবে টগরকে রক্ষা করতে?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সাক্ষী দেওয়ার জন্য উকিল কাঠগড়ায় ডাকে লাবুকে এবং রুদ্রর বাবার নাম তাঁকে জিজ্ঞাসা করায় ফুলকি রোহিতকে বলে ‘জামাবাবু এখন নিশ্চই কোনো নাটক করবে’ এই কথা বলতে না বলতেই রুদ্র পেটে ব্যথার নাটক করতে শুরু করে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন