Bangla Serial

শত্রু বাড়ালো বন্ধুত্বের হাত! পারুল বিপদে পাশে পেল রায়ানকে! পারুল কি আদৌ পারবে টগরকে রক্ষা করতে?

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে চলছে রায়ান পারুলের মুখোমুখি লড়াই। ইতিমধ্যেই কলেজে র‍্যাগিং করার মত অপরাধে রায়ান জড়িয়েছে নিজের নাম। আর এর ফলেই বসু বাড়িতে চলছে ধুমধুমার কান্ড।

এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, পারুল ধোপা বউ সেজে বসু বাড়িতে ঢুকে কোনোরকমে দাদুর ঘর অবধি DM স্যারের চিঠি পৌঁছে দেয়। আর, তারপরেই শুরু হয়ে যায় অশান্তি। তবে, এদিকে মনে মনে রায়ান বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলেও সে ঐ জন্তুটাকে অর্থাৎ পারুলকে সে শাস্তি দেবে।

parineeta today episode 29 march

পরবর্তীকালে, বসু বাড়িতে ঘটা সমস্ত ঘটনা ভিডিও কলের মাধ্যমে দেখে পারুল আর মনে মনে ভাবে, রায়ান কেন এমন কাজটা করতে গেল যাতে তাকে দাদুর কাছ থেকে বকা খেতে হয়। এই ঘটনার মাধ্যমে রায়ান এবং পারুলের লড়াই আগামী দিনের জন্য আরও হাড্ডাহাড্ডি হয়ে উঠবে অনেক দর্শকেরাই মনে করেন।

অন্যদিকে আবার, পারুলের বোন পড়েছে মহাবিপদে। টগর তাঁর নিজের অজান্তেই তূর্যর পাতা ফাঁদে পা দিয়েছে। তবে এই ঘটনা পারুলের কান অবধি পৌঁছালেও সে জানে না কর্মকাণ্ডের পিছনে আসলে কে রয়েছে?

আরও পড়ুনঃ এক হল রায় চৌধুরী পরিবার! পুলিশের হেফাজতে রুদ্র! তবে কি থানাই তার শেষ ঠিকানা?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নগরের বিপদের কথা জেনে পারুল রায়ানের কাছে সাহায্য চাইতে গেলে সে সাহায্য করবে না বলে। সেই সময় পারুল বলে ওঠে, ‘তবে আমি একাই যাব টগরকে ফিরিয়ে আনতে’। তবে পরবর্তীকালে অবশ্য রায়ান পারুলের সঙ্গে যায়। অবশেষে একটি মেয়ে মারফত পারুই জানতে পারে, টগরকে প্রেমের জালে ফাঁসিয়ে সমীরণের বাগানবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন