পারুলের জীবনে একটা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই এসে পড়েছে আর একটা সমস্যা। পারুলের বোন এখন মহাবিপদে। জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকের গত এপিসোডে দেখা গেছে, বসু বাড়ির সকল সদস্যরাসহ পারুলের বাড়ির লোকেরা ব্যস্ত মহাদেবের পুজোতে।
এমন সময় পারুল জানতে পারে তার বোনকে সমীরণের লোকেরা তুলে নিয়ে গেছে। আর সেই জন্যই পারুল নির্দ্বিধায় রায়ানের কাছে সাহায্য চাইলো প্রাথমিকভাবে সে না করে দেয়। কিন্তু পরবর্তীকালে রায়ান পারুলের সঙ্গ দেয় এবং বলে সেও যাবে টগর বাঁচাতে।

সমীরণের কবলে টগর, শুধু এটুকু খবর ছাড়া আর কোন তথ্যই ছিল না পারুলের কাছে। কিন্তু পরে পারুলের গ্রামের কিছু লোকেরা সমিরনের বাগান বাড়ির কথা বললেও প্রথমে সমিরনের বেরায় গিয়ে পাখিকে মারধর করে তার পেট থেকে সমস্ত কথা বের করে।
এরপর পাখির থেকে পারুল জানতে পারে সমিরন এবং তার ছেলেরা কোথায় রয়েছে। কিছুক্ষণের মধ্যে সমিরনের বাগান বাড়িতে পারুল রায় এন্ড পৌঁছালেও তারা বুঝতে পারে না ওই বাড়িতে ঢুকবে কি করে? এরপর, প্ল্যান করে পারুল এবং রায়ান শিব-পার্বতী সেজে যায় সমীরণের বাড়ি। ছদ্মবেশ নিয়ে পারুলরা চায় সমীরণদের পালা গান দেখাতে।
আরও পড়ুনঃ আদালতে চলছে নাটকের দৃশ্য! অসুস্থতার ভান করে মাটিতে লুটিয়ে পড়লো রুদ্র! তবে, কি এইভাবেই ছাড়া পাবে জামাইবাবু? কি হতে চলেছে ‘ফুলকি’ ধারাবাহিকের আগামী পর্বে?
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ছদ্মবেশী পারুল কোনরকমে ঢুকে যায় সেই ঘরে যেখানে অজ্ঞান করে রাখা হয়েছে। টগরকে দেখে পারুল তাকে জিজ্ঞাসা করে, তাঁর কোনো ক্ষতি হয়নি তো? এরপর কোনরকমে পারুল-রায়ান টগরকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সমীরণ এবং তাঁর ভাগ্নে সম্মুখীন হতে হয় তাঁদের। সমীরণের ভাগ্নে পারুল ও টগরকে দেখে বলে, “ভালো করে ভোগ করব তারপরে এখানে পুঁতে রেখে দেব”।
