Bangla Serial

কাকাবাবুকে নির্দোষ প্রমাণ করতে এক হল পারুল-রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব!

এক নিমিষে মান সম্মান ধুলিস্যাৎ হওয়ার মুখে পড়লে বসু পরিবার। জি বাংলার পরিণীতা ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ব্লু মুন হোটেলে মনজিৎ বসু ঢোকা মাত্রই চারিদিক থেকে অ্যাটাক করে তাকে পুলিশেরা। এমন সময় রায়ান তার নিজের কাকাকে দেখে অবাক হয়ে যায়। আর অনবরত সবাইকে বোঝাতে থাকে কোথাও একটা ভুল হচ্ছে। তার কাকা এমন খারাপ কাজ করার মানুষ নয়।

এদিকে পারুল দোকানে খাবার দিয়ে যাওয়ার সময় হঠাৎই ফোন করে রায়ান আর সমস্তটা খুলে বলে। এমন সময় পারুল দোকানে টিভি চালিয়ে দেখে তাঁদের প্রিয় কাকাকে অনলাইন কুকর্ম করার অপরাধে থানায় ধরে নিয়ে যাচ্ছে। এরপর তড়িঘড়ি করে পারুল, রায়ানের বাবা এবং দাদু মিলে পৌঁছে যায় থানায়।

Tollywood, serial,Parineeta, Zee Bangla, entertainment, Bengali serial, বাংলা ধারাবাহিক,বিনোদন, জি বাংলা,পরিণীতা, টলিউড, অভিনেতা,অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

অন্যদিকে দেখা যায় বাড়িতে মৈনাক এই খবর দেখামাত্রই সবাইকে ডেকে জানায়। বাড়ির সবাই এই খবর দেখে অবাক হয়ে যায় আর ঠাম্মি মনে মনে ভাবতে থাকে তার ছেলে কখনোই এই কাজ করতে পারে না। কিন্তু এদিকে মনোজিতের স্ত্রী তাঁকে এই কাজের জন্য দোষারোপ করতে থাকে।

এরপর দেখা যায় পারুল থেকে শুরু করে রায়ান এবং তাদের বন্ধুরা সবাই মিলে হাজির হয়েছে থানাতে। পারুল অনবরত তার কাকাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও কিছুতেই পুলিশ অফিসার সেই সব মানতে নারাজ হয়। এমন সময় সুযোগ বুঝে পারুল রায়ানকে এক পাশে নিয়ে গিয়ে বলে বিরুপাক্ষ চারকি দিকে আনতে। কারণ, সে বসু পরিবারকে খুব ভালোরকম ভাবেই চেনে।

এদিকে মনোজিৎ নিজেকে নির্দোষ প্রমাণ করানো জন্য সোনার দোকানের সিসিটিভি ফুটেজ দেখাতে গেলেও গতদিনের দুপুর বারোটা থেকে চারটের সময়ের ভিডিও কোনোকিছুই দেখা যায় না। এত কিছু ঘটনা ঘটা সত্ত্বেও আশুতোষ বাবু নিজের ছেলের প্রতি বিশ্বাস রাখে। কিন্তু, তাও পুলিশ তাকে বিশ্বাস করতে নারাজ হয়।

আরও পড়ুনঃ ‘মনে হয় এক চ’ড় মেরে…’ সবার সামনেই অভিনেত্রী ঋকে চড় মারার হুমকি দিলেন বুলবুলি!

এমন সময় রায়ানের সঙ্গে থানায় এসে উপস্থিত হয় বিরুপাক্ষ এবং সেই থানার অফিসারের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। বিরুপাক্ষ সেই থানার অফিসারকে মনোজিৎ নির্দোষ বলে আশ্বস্ত করার চেষ্টা করে। কারণ বিরুপাক্ষ জানাই, বিগত বেশ কিছুদিন ধরে কোন এক ব্যক্তি এই পরিবারের ওপর লাগাতার আক্রমণ করার চেষ্টা করছে। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শ্রীতমা মনোজিতের দিকে আঙুল তুলে সবার সামনে বলছি মনোজিতাকে শ্লীলতাহানী করার চেষ্টা করেছে। এমন সময় পারুল রায়ানকে বলছে, এবার কাকুকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়াতে হলে তাদেরকে একসাথে লড়াই করতে হবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন