Bangla Serial

অজান্তেই নিজের বিপদ ডেকে আনলো ছোট রাণীমা? কোন দিকে মোড় নিতে চলেছে ফুলকি ধারাবাহিকের গল্প?

জি বাংলার ফুলকি ধারাবাহি কে চলছে রহস্যময় টানটান উত্তেজনা। একদিকে রুদ্র রয়েছে সংশোধনাগারে অন্যদিকে রাজ বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হতে চলেছে ধানুর। সবকিছু ভালো চলা সত্ত্বেও ফুলকির মন রয়েছে বড়ই অস্থির।

রাজবাড়ীতে বড় রানী মাকে দেখার পর থেকে ফুল কি যেন ধীরে ধীরে সেই বাড়ির প্রতি আকর্ষিত হয়ে চলেছে। ফুলকির বারবার মনে হতে থাকে রাজবাড়ীর বড় রানীমা কিংবা এই বাড়িটি তাঁর ভীষণই আপন।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এদিকে রুদ্র ঘটনাচক্রে জেনে গেছে ভুলকির আসল পরিচয়। আর এই খবর জানা মাত্রই রুদ্র জেল থেকে বেরোবার জন্য আরই উদগ্রীব হয়ে ওঠে। এমন সময় দেখা যায় রোহিত কিছু দিনের জন্য বক্সিং কোচিং এর জন্য।

অন্যদিকে যথারীতি রায় চৌধুরী পরিবার এবং রাজমহলের সকল সদস্যরা বিয়ের তোড়জোড় করতে শুরু করে দেয়। সবকিছুর মাঝেও ফুলকির মন পুড়ে রয়েছে সেই বড় রাণী মায়ের কাছে। বলাই বাহুল্য ঘুমপাড়ানি মাসি পিসি এই গানটি রানী মার গলায় সোনার পর থেকে আরো বেশি অস্থির হয়ে রয়েছে ফুলকি।

আরও পড়ুনঃ কাকাবাবুকে নির্দোষ প্রমাণ করতে এক হল পারুল-রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব!

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রুদ্রর জন্য আবারো ফুলকিরা আবারো হাজির হয়েছে থানায়। পুলিশ ছোটখাটো বিষয় বলে এগিয়ে যেতে গেলে এমন সময় থানায় আসে রাজবাড়ির ছোট রানী মা। এরপর বাড়ি ফিরে ফুলকি বলে, জেলের ঘা নিয়ে টানতে হবে এছাড়া তার কোন উপায় নেই।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন