Tollywood

সৎ থেকে আপন হয়ে উঠলেন কনীনিকা ব্যানার্জি! সৎ ছেলেকে আপন করে সুখে সংসার করছেন অভিনেত্রী!

প্রবাদে আছে ‘এক গাছের ছাল অন্য গাছে লাগেনা’ তেমনই সৎ মা কখনো আপন মা হয়ে উঠতে পারে না। রিল কিংবা রিয়েলের দুনিয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সৎমা আগের পক্ষের সন্তানকে কখনোই সেই স্নেহ-ভালবাসা-মায়া-মমতা দিয়ে উঠতে পারে না। কিন্তু এক্ষেত্রেও কিছু বিরল দৃশ্য ঘটে বইকি!

বলাই বাহুল্য টলিপাড়ায় এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যাঁরা এমন কোন ব্যক্তিকে জীবনসঙ্গী বানিয়েছেন যাদের প্রথম বিবাহ হয়ে গেছে কিংবা রয়েছে আগের পক্ষের সন্তান। কিন্তু, তা সত্ত্বেও তাঁরা বর্তমানে সুখে, শান্তিতে ঘর-সংসার করছে।

খানিক এই ধরনের ঘটনাই করেছে টলিউডের অন্যতম অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে অভিনেত্রী এক কন্যা এবং পুত্র সন্তানের মা। অভিনেত্রী ২০১৭ সালে পরিচালক সুরজিৎ হরির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু, এদিকে অভিনেত্রীর স্বামীর রয়েছে আগের পক্ষের এক ছেলে।

আর, এই ছেলেকে নিয়েই অনেক সমালোচকদের মনে নানা প্রশ্ন ঘুরতে থাকে। সুরজিৎ এর ছেলের সঙ্গে কেমন ব্যবহার করে সৎ মা কনীনিকা? খোঁজ নিয়ে জানা গেছে, অভিনেত্রী নিজের মেয়েকে যেমন শাসন করে তেমনই ছেলেকেও ভালোবাসা এবং শাসনে মুরে রেখেছেন। ছেলের নাম ধ্রুব, অভিনেত্রীকে মা বলেই সম্মোধন করে।

আরও পড়ুনঃ নিজের মেয়েকে প্রথম স্পর্শ করল বড় রাণীমা! নিজের মাকে চিনে নিতে পারবে তো? ফুলকি? ধারাবাহিকে নতুন মোড়!

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বরাবরিক কৃতজ্ঞ ধ্রুবর কাছে। কারণ, ধ্রুব সহজেই তার মায়ের জায়গা কনীনিকাকে দিতে পেরেছিল। সমাজের অনেকাংশ মানুষের ধারণা রয়েছে সৎ মানেই খল, কিন্তু এক্ষেত্রে তা একেবারেই প্রযোজ্য নয়। বরের আগের পক্ষের ছেলে হলেও অভিনেত্রী তাকে কম ভালোবাসেন না। বরং দুই ভাই বোনকে একসঙ্গে বড় করার লক্ষ্যে ব্রতি হয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন