Bangla Serial

আশুতোষ বসুকে ফাঁ’সাতে সর্বনাশের খেলায় মাতলো তুর্য! পারুল কি পারবে তুর্য’র হাত থেকে বসু বাড়িকে বাঁচাতে?

‘পরিণীতা’, জি বাংলার অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি। এই সিরিয়ালে এখন চলছে টান টান উত্তেজনা। একদিকে, যেমন পারুল উঠে পরে লেগেছে DK কিংবা রায়ানকে মারার চেষ্টা কে করেছে? তাকে খুঁজে বার করতে তেমনই আবার রায়ান যাতে শিরিনের সঙ্গ ত্যাগ করে এমন ব্যবস্থাও করে যাচ্ছে অনবরত।

ইতিমধ্যেই দেখা গেছে, পারুল রায়ানকে রাজসাক্ষী করে ডি এন স্যারের কাছে নিয়ে গিয়ে শিরিনের বিরুদ্ধে প্রমাণ দেয়। আর, এই ঘটনাতেই আবারো ঝগড়া শুরু হয় রায়ান-পারুলের মধ্যে। এদিকে আবার শিরিনের বন্ধুরা তাঁর সঙ্গে ত্যাগ করেছে বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু, তাই বলে রায়ান সিরিনের হাত ছাড়েনি।

Tollywood, serial,Parineeta, Zee Bangla, entertainment, Bengali serial, বাংলা ধারাবাহিক,বিনোদন, জি বাংলা,পরিণীতা, টলিউড, অভিনেতা,অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

এমন সময়, পারুল শিরিনকে বন্ধুত্ব নিয়ে দু চার কথা বলার সময় হাজির হয় রায়ান এবং বলে ‘ওর পাশে কেউ না থাকলেও, আমি ওর বন্ধু ওর পাশে সারাজীবন থাকব’। এরপর রায়ান সেদিনকে বোঝাতে থাকে নানা ঘটনার জন্য সে এতদিন ঘেটে থাকলেও এখন সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে তাকে কি করতে হবে।

অন্যদিকে আবার দেখা যায়, ন্যাড়াগোয়ালে চলছে ধুন্ধুমার কান্ড। রুকু আর গোপাল মিলে তাঁদের প্রতিবেশীদের জন্য খুলতে চলেছে সোশ্যাল মিডিয়ায় একটা রান্নার চ্যানেল। যা কিনা তাঁদের অর্থ উপার্জনের একটা পথ হতে পারে। চ্যানেলের নাম ‘গ্রাম বাংলার রান্নাঘর’।

এরপর যথারীতি ক্লাস শুরু হয়ে যায় এবং ক্লাসের শেষে রায়ান পারুলকে ঘরের বাইরে নিয়ে গিয়ে আবারো ঝগড়া করতে শুরু করে। এমন সময় পারুল রায়ানকে শিরিন মোটেও ভালো মেয়ে নয় এই কথাটা হাজারবার বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে চায় না। পারুল রায়ানোর জন্য কি কি করেছে এইসব কথা মনে করালেও রায়ান কোনোমতেই নিজের স্বাধীনতাকে তার হাতে সোপে দেবে না। এমনকি বাধ্য হয়ে রায়ান বলে, পারুল যদি তাদের বিয়ের কথা কলেজের সবাইকে বলে দেয় তাতেও তার কোনো অসুবিধা নেই।

এত কিছু কথা শোনার পর, পারুল অবশেষে রায়ানকে জানায় আজ থেকে যেকোনো বিপদের হাত থেকে রায়ানকে রক্ষা করার দায়িত্ব সে আর নেবে না। রায়ান পারুল কথা বলার সময় কলেজে এসে হাজির হয় পুলিশ। এই শুনে আরও রেগে যায় রায়ান। কারণ তার মনে হয় কলেজে পুলিশ আসা মাত্রই সমস্ত কিছু জানাজানি হয়ে যাবে। কিন্তু, সবার চোখের আড়ালে পুলিশ তাকে সেই রাতের আক্রমণের কথা জিজ্ঞাসাবাদ করতে থাকে।

এমন সময়, তূর্য ক্লাসে ঢোকার সময় দেখতে পায় পুলিশ এসেছে এবং পারুলকে জিজ্ঞাসা করে ‘পুলিশ এখানে কি করছে?’। পারুল তাকে বলে, রায়ানের সেফটির জন্য পুলিশকে সেই রাতের ঘটনা জানিয়েছে এবং তারা একটা বড় খুঁজে পেয়েছে আততায়ীয়ের বিরুদ্ধে। এই শুনে তূর্য মনে মনে কিছুটা সাবধান হয়ে যায় এবং ক্লাসে গিয়ে ভাবতে থাকে এই মুহূর্তেই রায়ানকে মারার পরিকল্পনা তাকে স্থগিত রাখতে হবে।

আরও পড়ুনঃ রাজবাড়ির বউ হতে চলেছে ধানসিঁড়ি! উপহার পাঠানোর ঘটা দেখে অজ্ঞান ধানু! এই বিয়েই কি বদলে দেবে ফুলকির জীবন?

কিন্তু এদিকে তো তাঁকে আশুতোষ বাবুর প্রতি প্রতিশোধ নিতেই হবে। কী করা যায়? তূর্য এই কথা ভাবতে ভাবতে মনে করে, আশুতোষ বাবুর পরিবারকে ধ্বংস করার জন্য তার আগামী লক্ষ্য হবে মনোজিৎ অর্থাৎ আশুতোষ বাবুর ছোটো ছেলে। এ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে তূর্য AI অর্থাৎ নতুন টেকনোলজির সাহায্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল বানিয়ে রায়ানের বন্ধু সর্বনাশ করার চেষ্টা করে। এই শুনে পারুল বলে, সেই খারাপ লোকটাকে ফাঁসানোর ফন্দি আটে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন