এই মুহূর্তে বেশি রোমাঞ্চকর একটি ধারাবাহিকে পরিণত হয়েছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র থেকে শুরু করে প্লট এবং নায়ক নায়িকার জুটি সবটাই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। টিআরপিতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগা। এই মুহূর্তে ধারাবাহিকের নায়িকার উপর নেমে আসতে চলেছে এক চরম সর্বনাশ।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, খুব অদ্ভুতভাবে বিয়ে হয়ে যায় নায়ক নায়িকার। একপ্রকার বাধ্য হয়েই নায়িকার শ্যামলীকে বিয়ে করতে রাজি হয় নায়ক অনিকেত। এরপর থেকে সে শ্যামলীকে কখনো অসম্মান করেনি ঠিকই কিন্তু তাকে কোনদিনও স্ত্রীয়ের অধিকার দেয়নি অনিকেত। এদিকে শ্যামলী এই বাড়িতে থাকুক সেটা মোটেই পছন্দ করছে না অপরাজিতা। এর মাঝে নতুন রূপে আবিভূত হলো শ্যামলী।
শ্যামলীর ননদ এবং ঠাম্মি শুধুমাত্র এই বিষয়টা জানে। অনিকেতের বোন শ্যামলীর মুখে ওড়না দেওয়া অবস্থায় একটি ছবি তুলে তার একটি ফেসবুক আইডি তৈরি করে দেয়। সেখানেই কবিতা লেখে শ্যামলী। যেটা দেখে শ্যামলীর প্রেমে পড়ে যায় অনিকেত। সেই আইডির নাম তিস্তা। সবটা দেখে অনিকেত একেবারেই চিনতে পারেনা তিস্তাকে। যতদিন যায় তিস্তার লেখায় মুগ্ধ হতে থাকে নায়ক অনিকেত। এরপর তারা দেখাও করে কিন্তু কখনো শ্যামলী অর্থাৎ তিস্তা নিজের মুখ অনিকেতকে দেখায় না।
ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে শ্যামলীর জন্য অপেক্ষা করছে এক চরম বিপদ। সেখানে দেখা যাবে, বড় করে পার্টি করা হবে জোড়া বাড়িতে। সেখানে উপস্থিত থাকবে অনেক গন্যমান্য ব্যক্তি। অপরাজিতা চায় তিস্তাও সেখানে আসুক এবং তার কবিতা নিজের গলায় পাঠ করুক। শুনেই খুব খুশি হয়ে যায় অনেকের আর সাথে সাথে তিস্তাকে ফোন করে আমন্ত্রণ জানায়।
আরো পড়ুন: নিম ফুলের মধু থেকে বিদায় নিলেন ঠাম্মি! কেনো হঠাৎ ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি?
শ্যামলী এই গোটা ঘটনাটা ঠাম্মি আর তার ননদকে বলে। ঠাম্মি শ্যামলীকে বলে, তাকে কোন চিন্তা করতে হবে না। সে অবশ্যই সেই পার্টিতে উপস্থিত থাকতে পারবে। সেই ব্যবস্থা নিজে করে দেবে ঠাম্মি। অনেকদিন ধরেই গোটা বিষয়টাকে নিয়ে সন্দেহ হচ্ছিল তৃষার। তাই সে শ্যামলীর ওপর নজর রেখেছিল। এইদিন তাকে তিস্তার পোশাক করতে দেখে সবটা পরিষ্কার হয়ে যায় তার কাছে। সঙ্গে সঙ্গে সেটার একটা ভিডিও করে নেয় সে। ঘরের মধ্যে গিয়ে শ্যামলীর উপর চিৎকার করে ওঠে তৃষা। তবে কি এবার সবটা ধরা পড়ে যাবে? যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?
