একটি গল্প শেষ হতে না হতেই নতুন গল্পের দিকে ছুটছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। কখনো দর্শকদের একঘেয়েমির শিকার হতে দেয়নি এই ধারাবাহিক। ফলস্বরূপ আজ বেঙ্গল টপারের জায়গা দখল করতে পেরেছে সবার প্রিয় নিম ফুলের মধু। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিও দর্শকদের ভীষণ পছন্দের।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন দত্ত পরিবারের বড় ছেলে অয়ন আর বড় বৌমা মৌমিতাকে তাদের প্রাপ্য শাস্তি দিতে পেরেছে। অয়ন সৃজনের টাকা চুরি করে সেই অর্থের দম্ভে নিজের জীবিত বাবার শ্রাদ্ধ করতেও দুবার ভাবেনি। কিন্তু এসব কিছুতেই সহ্য করতে পারেনি ধারাবাহিকের নায়ক নায়িকা। সৃজনের জেঠু অখিলেশ এর চোখের জল মুছিয়ে তার মুখে হাসি ফুটিয়েছে পর্ণা।
অয়নের ট্র্যাক শেষ হতেই এবার নতুন এক সমস্যার সম্মুখীন হলো পর্ণা। ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়। বেশ হাসি মজা করতে করতে অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছিল পর্ণা সৃজন আর রুচিরা। বর্ষা তার দাদাকে বলে তাকেও যেন একটু কলেজে ছেড়ে দেয় সে। ঠিক তখনই নিচে নেমে আসে কৃষ্ণা। সে বর্ষাকে বলে পরের দিন থেকে তার আর কলেজে যাওয়ার দরকার নেই। তাকে পাত্রপক্ষ দেখতে আসবে।
বর্ষা জোড় গলায় বলে সে এখন বিয়ে করতে চায় না। এটা শুনে কৃষ্ণা বলে, বহুদিন ধরে পিকলুর সাথে তার ঢলাঢলি লক্ষ্য করছে সে। সে চায় না পর্ণার বংশের আরও একজন ব্যক্তি তাদের পরিবারের সদস্য হোক। তার আগেই বর্ষাকে ভালোভাবে পাত্রস্থ করতে চায় তার মা। এসব শুনে ভীষন রেগে যায় পর্ণা। সেও তার শাশুড়ি মাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই বুঝতে চায় না কৃষ্ণা।
আরো পড়ুন: শ্যামলীই তিস্তা জেনে গেল তৃষা, সবার সামনে শ্যামলীর মুখোশ টেনে খুলে দিল সে!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কৃষ্ণার কথায় তার কেটে গিয়েছে পর্ণার। পর্ণা আর সৃজন বর্ষার বিয়ে আটকাতে উঠে পড়ে লেগেছে। তারা ঠিক করেছে বর্ষা আর পিকলু যদি একে অপরকে ভালোবেসে থাকে তাহলে তাদের দুজনের বিয়ে তারা দিয়েই ছাড়বে। এদিকে বর্ষাকে দেখতে চলে এসেছে পাত্রপক্ষ। অন্যদিকে পর্ণা আর সৃজন দুজন মিলে চলে গেছে এমন একটা জায়গায় যেখানে গেলে বর্ষার এই বিয়েটা আটকানো সম্ভব।
