Bangla Serial

নিম ফুলের মধু থেকে বিদায় নিলেন ঠাম্মি! কেনো হঠাৎ ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) সবথেকে জনপ্রিয় তথা বেঙ্গল টপার ধারাবাহিকটি হলো নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। শুরু থেকেই দর্শকদের একের পর এক চমক দিয়েই চলেছে এই ধারাবাহিক। সেই প্রথম থেকে টিআরপি তালিকার প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করেছিল এই ধারাবাহিক আর দুই সপ্তাহ আগে বহু মাস ধরে বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রীকে স্থানচ্যুত করে সেই জায়গা দখল করেছে এই মেগা। এখন দর্শকদের ভীষণ প্রিয় একটি ধারাবাহিকে পরিণত হয়েছে এটি।

এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের ভীষণ প্রিয়। বিশেষ করে নায়িকা পর্ণার চরিত্রটিকে রীতিমতো ভালোবেসে ফেলেছেন ভক্তরা। নায়িকার বুদ্ধিমত্তা দূরদর্শিতা স্পষ্টবাদী সত্তা এসব কিছুই দর্শকদের মন ছুয়ে গিয়েছে। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিকে এখন তারা সেরার সম্মান দিচ্ছে। এখানে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে পল্লবী শর্মাকে এবং নায়ক হিসেবে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস। তবে এই ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে আরও একটি কারণ রয়েছে আর সেটা হল দত্ত পরিবারের মাথা ঠাম্মির অভিনয়।

এই ঠাম্মির ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে (Lily Chakraborty)। শুরু থেকেই ইতিবাচক চরিত্রে রয়েছেন এই অভিনেত্রী। তার চরিত্রটিও বেশ শক্তিশালী। যখন গোটা পরিবার একসাথে নায়িকার বিপক্ষে চলে গিয়েছিল তখন তিনি একা দাঁড়িয়ে ছিলেন পর্ণার পাশে। তার সাহসিকতা মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। বয়সের তুলনায় অনেকটাই বাস্তববাদী এবং কুসংস্কার মুক্ত একটি চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি।

তাকে ছাড়া নিম ফুলের মধু ধারাবাহিক অচল। তবে বেশ কিছুদিন যাবত দেখা মিলছে না তার। সম্প্রতি বেশ দমদর একটি গল্প পরিবেশিত হচ্ছে ধারাবাহিকের পর্দায়। এত দিন ধরে করে আসা সমস্ত কুকর্মের শাস্তি পাচ্ছে দত্ত বাড়ির বড় ছেলে অয়ন। আর এত গুরুত্বপূর্ণ একটি প্লটে অনুপস্থিত পরিবারের মাথা! এই নিয়ে প্রশ্ন জেগেছে ভক্তদের মনেও। তবে কি নিম ফুলের মধু ধারাবাহিক থেকে বেরিয়ে গেলেন এই বর্ষীয়ান অভিনেত্রী?

আরো পড়ুন: খেলা ঘুরে গেল! ‘মিঠিঝোরায়’ আসছে মোড় ঘোরানো পর্ব, মাঝরাতে রাইকে নিয়ে পালিয়ে গেল শৌর্য্য

যতদূর জানা যাচ্ছে, মাঝে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন লিলি চক্রবর্তী। তার পক্ষে সেই সময় অভিনয় করা সম্ভব হচ্ছিল না। প্রধানত ঋতু পরিবর্তনের জন্যই নাকি এমনটা হয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। এই অসুস্থতার জন্যই পর্দায় দেখা যাচ্ছিলনা তাকে। সম্পূর্ন সুস্থ হতেই তিনি পুনরায় ফিরে আসবেন টেলিভিশনের পর্দায়। তার দ্রুত আরোগ্য কামনা করছেন দর্শক মহল।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন