জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। বর্তমানে ধারাবাহিকের গল্পটি তিনজনকে ঘিরে আবর্তিত হচ্ছে। একজন রাইপূর্ণা, দ্বিতীয় জন নীলাঞ্জনা আর তৃতীয় জন হল শৌর্য। বলাইবাহুল্য ধারাবাহিকের গল্প এখন জমে ক্ষীর। একেবারেই এক ফুল দো মালি! নায়ক শৌর্য্য দাঁড়িয়ে দুই বোনের মাঝে। যা ঘিরে আজব খেলা চলছে ধারাবাহিকের গল্পে।
‘মিঠিঝোরায়’ দেখা যায়, পরিবারের দায়িত্ব নিতে বোনকে নিজের প্রেমিকের হাতে তুলে দিয়েছে রাই।যদিও প্রেমিকার বোন নীলুকে মন থেকে মানতে পারেনি শৌর্য্য। বৌভাতের দিন রাতেই শৌর্য্য তাঁর নববিবাহিত স্ত্রীকে বলে, তাঁদের মধ্যে কখনো কোনোও স্বামী-স্ত্রীর সম্পর্ক হবেনা। এর একটাই কারণ, শৌর্য্যের মনপ্রাণ জুড়ে রয়ে গিয়েছে রাই।
এদিকে, বিয়ের পর থেকেই শৌর্য্যকে ভালোবেসে ফেলেছে নীলাঞ্জনা। দিদিভাই তাঁর বরকে কেড়ে নেবে, সেই ভয়ে আড়ষ্ট থাকে নীলু। কিন্তু রাই বোঝে তাঁর বোন সুখী নেই। তাই একটা মিথ্যে খাড়া করে শৌর্য্যের মনে নিজেকে বিষিয়ে দেয় রাইপূর্ণা। কিন্তু শৌর্য্য মানলে তো! রাই যে অন্য কাউকে মন দিতে পারে তা মন থেকে বিশ্বাস করতে পারেনা শৌর্য্য।
শৌর্য্য রাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে ঘরে। আর বলে, তুমি কাকে মন দিয়েছো রাই? কে সেই পুরুষ? উত্তরে রাই বলে, জানবে জানবে এসব খবর চাপা থাকে নাকি? সময় এলে সবটা সবাই জানতে পারবে। এমন সময় দরজায় এসে দাঁড়ায় নীলু। রাইকে দেখিয়ে নীলুকে আঁকড়ে ধরে শৌর্য্য। আর বলে, তুমি এবার দেখবে রাই, আমরা দুজন কতটা সুখী হই।
আরো পড়ুন: স্টার জলসা নতুন ধারাবাহিকে ফিরছেন ইচ্ছে পুতুলের ‘মেঘ’ অভিনেত্রী তিতিক্ষা দাস! দারুন খুশি অনুরাগীরা
রাই একথা শুনে মুচকি হাসে। কারণ সে জানে, সে যা করেছে তা নীলু ও শৌর্য্যের ভালো থাকার জন্য।এরপর রাই, নীলু আর শৌর্য্যের সম্পর্ক কোন খাতে বয় তা জানতেই উদগ্রীব দর্শক। তবে এও জানা যাচ্ছে, মিথ্যে বলে নীলুকে ভালোবাসতে পারবে না শৌর্য্য। বরং রাতের অন্ধকারে রাইকে নিয়ে পালিয়ে যাবে সে।
