জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। দিন কয়েক আগেই ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারিত হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত ধারাবাহিকের রেশ কাটেনি। মেঘ-ময়ূরীর দ্বৈরথ আবারও টেলিপর্দায় দেখতে চাইছেন দর্শক।তবে এর মধ্যেই খুশির খবর মেঘ অনুরাগীদের জন্য। ‘ইচ্ছে পুতুলের’ মেঘ তথা টেলি অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das) ফিরছেন নতুন ধারাবাহিকের হাত ধরে।
‘ইচ্ছে পুতুলের’ অন্তিম পর্ব দেখে চোখের জল আটকাতে পারেননি টেলিদর্শক। মেঘের মেয়ের সঙ্গে ময়ূরীর মিষ্টি সম্পর্কের একঝলক এখনো তাঁদের চোখের সামনে ভাসছে। গোটা ধারাবাহিক জুড়ে অভিনেত্রী শ্বেতা মিশ্র ও অভিনেত্রী তিতিক্ষা দাসের চোখ জুড়ানো অভিনয় বাস্তবিকই মন ভরিয়েছে সবার। ময়ূরী এখন আর খলনায়িকা নয়, সবার চোখে সে এখন মেঘের মেয়ের ‘বন্ধু মাসি’।
‘ইচ্ছে পুতুল’ শেষ হওয়ার খবরে বেশ মনখারাপ ছিল সবার। মেঘনীলের জুটি কেও চূড়ান্ত মিস করছিলেন অনুরাগীরা। ‘ইচ্ছে পুতুল’ শেষ হতে তার বদলে জি-য়ের পর্দায় শুরু হয়েছে নতুন মেগা ‘যোগমায়া’। নেহা আমনদীপ ও সৈয়দ আরফিনের জুটি ধীরে ধীরে বলে জায়গা করে নিচ্ছে সিরিয়াল প্রিয় দর্শকদের।
‘ইচ্ছে পুতুল’ শেষ হতে তিতিক্ষা দাস এর নতুন ধারাবাহিক নিয়ে গুঞ্জন উঠেছিল। সত্যিই কি নতুন মেগায় ফিরছেন নায়িকা? স্টার জলসা নাকি জি বাংলা কোন চ্যানেলের ধারাবাহিকে দেখা যাবে সকলের প্রিয় মেঘকে? এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেত্রী। তবে এদিন একটি ছবি শেয়ার করে খুশির আভাস দিলেন অনুরাগীদের।
আরও পড়ুনঃ ‘নিম ফুলের মধুতে’ ধুন্ধুমার! অয়নের মাথায় ঘোল ঢেলে, জুতোর মালা পরিয়ে উচিত শিক্ষা দিলেন জেঠু!
নতুন ছবিটিতে দেখা যাচ্ছে আয়নার সামনে বসে সাজগোজ করতে করতেই সেলফি তুলেছেন তিতিক্ষা। দেখে বোঝা যাচ্ছে খুব সম্ভবত এটি নতুন ধারাবাহিকের লুকসেটের দিনের ছবি অথবা কোনও শ্যুটিংয়ের ছবি। তবে আসলে কি, তা কিন্তু মোটেই প্রকাশ করেননি মেঘ। তবে অনুরাগীদের ধারণা, এটি নতুন ধারাবাহিকের লুকসেটের ছবি। সম্ভবত, স্টার জলসা নতুন ধারাবাহিকে কামব্যাক করতে চলেছেন ‘ইচ্ছে পুতুলের’ নায়িকা তিতিক্ষা দাস।
View this post on Instagram
