Bangla Serial

এত অন্যায় সহ্য করার পরেও মেঘ চায় সংসার করতে!সেই স্বপ্নকে অসম্পূর্ণ রেখে দূরে চলে গেল নীল, অসন্তুষ্ট ভক্তরা

বর্তমানে দর্শক মহলের মনে গভীর প্রভাব ফেলছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের গল্প। শুরু থেকে একাধিক সমালোচনার পর এই মুহূর্তে ঘুরে গিয়েছে গল্পের প্লট। এখন প্রবল ভাবে নায়ক নায়িকার মিল চাইছে ভক্তরা।

বর্তমান গল্প অনুযায়ী, একেবারে খাদের ধারে এসে দাঁড়িয়েছে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা অর্থাৎ নীল এবং মেঘের বৈবাহিক সম্পর্ক। একটু এদিক থেকে অধিক হলেই সবটা ভেঙেচুরে শেষ হয়ে যাবে। সেখান থেকে বেরিয়ে আসার পথ থাকলেও আরো ইচ্ছা করে সবটা ভেঙে দূরে চলে যাচ্ছে নীল।

আরো পড়ুন: ময়ূরীর কান ভাঙানি কাজে দিল না, নীলকে ফিরিয়ে আনবে মেঘ! দুজনের মিল দেখিয়েই শেষ হবে ইচ্ছে পুতুল!

এই মুহূর্তে নীল তার চরিত্রে বেশ খানিকটা পরিবর্তন এনেছে। মেঘ নীলকে যত দেখছে অবাক হচ্ছে। ইউনিভার্সিটিতে ফার্স্ট দিন দেখা সেই নীলকে মনে পড়ে যাচ্ছে তার। আবারো নীলের জন্য দুর্বলতা তৈরি হচ্ছে মেঘের মনে। কিন্তু পূর্বে নীল যা যা করেছে এই সবকিছু তাকে এগোতে বাধা দিচ্ছে।

এরপরেও মেঘ অনেক সাহস সঞ্চয় করে নিজের মনকে বুঝিয়ে কোথাও একটা নীলের সাথেই থাকার বা বলা ভালো সংসার করার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আর সেই স্বপ্ন সত্যি হওয়ার আগেই নীল সবটা ভেঙে দেয় যেটা একেবারেই পছন্দ হয়নি দর্শক মহলের।

এক সময় ধারাবাহিকের দর্শকদের মনে হয়েছিল মেঘ এবং নীলের আলাদা থাকাই ভালো। কিন্তু বর্তমানে ভক্তরা ভীষণভাবে চাইছে যাতে খুব তাড়াতাড়ি তাদের দুজনের মিল হয়ে যায়। কিন্তু এখন আবার বেঁকে বসেছে নীল। তবে কি শেষ পর্যন্ত সত্যি আলাদা হয়ে যাবে তারা? গল্প সেই দিকেই এগোচ্ছে, কিন্তু ভক্তরা এখনো বিশ্বাস করতে পারছেন না।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন