প্রতিটি বিবাহিত মেয়ে নিজের সবথেকে বড় বিপদ গুলোতে নিজের স্বামীকেই পাশে চায়। সে পাশে থাকলে সমস্ত কঠিন পরিস্থিতি খুব সহজে মোকাবিলা করা যায় বলে তাদের মনে হয়। আর সেই আশা ভরসার জায়গাটা কখনোই পায়নি জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধুর (Neem Fuler Modhu) নায়িকা পর্ণা এবং ইচ্ছে পুতুল ধারাবাহিকের নায়িকা মেঘ।
জি এর এই দুই নায়িকার ভাগ্য ঠিক এইখানে এসেই মিলে গিয়েছে। বিপদে তাদের দুজনের ক্ষেত্রেই তাদের স্বামীরা কখনো পাশে থাকেনি। আর থাকলেও প্রথমটায় এক চরম অবিশ্বাস নিয়ে দূরে ঠেলে দিয়েছে। যেমনটা বর্তমানে সৃজন করছে।
আরো পড়ুন: এত অন্যায় সহ্য করার পরেও মেঘ চায় সংসার করতে!সেই স্বপ্নকে অসম্পূর্ণ রেখে দূরে চলে গেল নীল, অসন্তুষ্ট ভক্তরা
ইচ্ছে পুতুল ধারাবাহিকে মেঘের জীবনে তৈরি করা প্রতিটি কলঙ্কর জন্য তার স্বামী নীল সর্বদা মেঘকেই তিরস্কার করেছে। যখন প্রমাণ হয়েছে যে মেঘের কোন দোষ ছিল না তখন সে নিজের স্ত্রীয়ের কাছে ক্ষমা চাইতে ছুটে গিয়েছে।

অন্যদিকে সৃজনও একেবারে একই রকম একটা মানুষ। বিপদে মাথা ঠান্ডা না রেখে সমস্ত দোষ নিজের বউয়ের কাঁধে চাপিয়ে দিয়ে, তাকে সবার সামনে ছোট করে প্রতিবার কষ্ট দিয়েছে সৃজন। আর সবটা প্রমাণ হওয়ার পর আবারো মাথা নিচু করে ফিরে গিয়েছে তার কাছে। এটা কি আদেও একটা আদর্শ পুরুষের লক্ষণ?

একটি মানুষের অনেক খামতি থাকে, কিন্তু তারপরেও তাদেরকে মানুষ ভালোবাসে। আর এই ভালোবাসার কারণটা সেই মানুষটার ব্যবহার আচার-আচরণের উপর নির্ভর করে, বিশ্বাসের উপর নির্ভর করে, বিপদে পাশে থাকার ক্ষমতার উপর নির্ভর করে। যার একটাও এই দুই নায়কের মধ্যে খুঁজে পায়নি দর্শক মহল।
