Bangla Serial

সম্পর্কের টানাপোড়নে মেঘ! সবকিছু নতুন করে শুরু করার আর্জি নীলের! অতীত ভুলে এক হতে পারবে কি দুজনে?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। সন্ধ্যে হলেই নীল মেঘের কেমিস্ট্রি দেখতে টিভির পর্দায় মুখিয়ে থাকেন দর্শক। সাপ্তাহিক টিআরপির তালিকায় এক থেকে পাঁচের মধ্যে না থাকলেও, দর্শকমহলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে।

সম্প্রতি ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, রূপ জেল থেকে বেরিয়ে ফের মেঘের ক্ষতি করার পরিকল্পনা করছে। এবারও তাকে সাহায্য করছে ময়ূরী। মেঘ যখন একা বাড়িতে, তখন মেঘের ঘরে রূপকে ঢুকিয়ে দেয় ময়ূরী। কিন্তু রূপকে হাতেনাতে ধরে ফেলে মেঘ। তারপর ফের পুলিশেও দেয়।

আরো পড়ুন: একই সুতোয় বাঁধা মেঘ পর্ণার ভাগ্য, বিপদে স্বামীকে পাশে পাওয়া তাদের কাছে নিছক স্বপ্ন! প্রমাণ হলো আরও একবার

এদিকে নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছে ময়ূরী। রূপকে সাহায্য করে বাড়ির সকলের আছে চক্ষুশূল হয়েছে সে। তবে এবার ময়ূরীর সব ষড়যন্ত্র, শয়তানি উপেক্ষা করে ফের কাছাকাছি আসছে নীল আর মেঘ।

Megh Decides to Perform at the Function - Icche Putul - Full ep 89 - Zee  Bangla - YouTube

ইতিপূর্বে ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছে ডিভোর্স হতে গিয়ে শেষ মুহূর্তে পিছিয়ে এসেছে নীল ও মেঘ। একে অপরকে ভালোবাসে বুঝতে বেশ খানিকটা সময় লেগেছে তাদের। মেয়ের মনের কাছে হার মেনেছে অনিন্দ্য। আর মেঘকে ছাড়া যে ছেলে ভালো থাকবে না বুঝতে পেরেছে বাবা-মা। তাই বিবাহ বিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়েও পিছিয়ে এসেছে তারা।

এবার পালা নায়ক-নায়িকার মিলের। আসন্ন পর্বে দেখা যাবে, ফের মেঘকে প্রেমের প্রস্তাব দেবে নীল। তাদের জীবনে ঝড় থেমেছে। আবার কি নতুন করে শুরু করা যায় না?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন