টেলিভিশনের ‘মিঠাই’ (Mithai) থেকে বর্তমানে বড় পর্দায় নায়িকা সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। ক্রমে তিনি হয়ে উঠেছেন দেবের নায়িকা ‘রুমি’। কর্মব্যস্ততার কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব তৈরি হয়েছিল সৌমীতৃষার। যে কারণে মনভার ‘মিঠাই’ অনুরাগীদের।
ডিসেম্বরে ‘প্রধান’ (Pradhan) মুক্তির পর এখন কিছুটা ব্যস্ততা কমেছে। আর সেই সুবাদেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবিতে নজর কাড়লেন সৌমীতৃষা কুন্ডু । হলুদ শাড়ি, টানা চোখ লম্বা চুল আর পরিচিত মিষ্টি হাসিতে আরও একবার অনুরাগীদের ঘোল খাওয়ালেন ‘মিঠাই’।
আরো পড়ুন: সম্পর্কের টানাপোড়নে মেঘ! সবকিছু নতুন করে শুরু করার আর্জি নীলের! অতীত ভুলে এক হতে পারবে কি দুজনে?
ফের স্বমহিমায় ফিরলেন সৌমীতৃষা। বহুযুগ পর সৌমীতৃষাকে মিঠাই রূপে দেখে উচ্ছাসিত অনুরাগীরা।সদ্য সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে একেবারে আগের রূপের দেখা মিলল সৌমীতৃষা। নায়িকার লম্বা চুল ও ছিপছিপে গড়ন দেখে নেটিজেনদের অনেকের পুরোনো সৌমীতৃষার কথা মনে করেছেন।
এই মুহূর্তে, প্রধানের জন্য খানিক ওজন বাড়িয়েছেন সৌমীতৃষা। চরিত্রের তাগিদে চুলও কাটতে হয়েছে নায়িকাকে। হলুদ রঙা শাড়িতে নিজের থ্রো ব্যাক ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “লম্বা চুল না লম্বা মুখ?”
View this post on Instagram
সদ্য পোস্ট করা সৌমীতৃষার ছবি থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনেরাও। সকালের রোদ্দুরে আরও উজ্জ্বল হয়ে উঠেছেন নায়িকা। অনুরাগীরা লিখেছেন ‘হলুদিয়া পাখি সোনারই বরণ তার’। আসলে সৌমীতৃষাকে এমনই সাজে দেখে অভ্যস্ত তাঁর অনুরাগীরা। কিছুদিন আগে তাই পশ্চিমি পোশাকে নায়িকাকে দেখে আপত্তি তুলেছিলেন অনেকেই। তাই এবারও পুরোনো সাজে মিঠাইকে ফিরতে দেখে খুশি হলেন দর্শকরা।

প্রসঙ্গত, শোনা যাচ্ছিল শীঘ্রই টেলিভিশনে ফিরতে পারেন সৌমীতৃষা কুন্ডু। ‘মিঠাই’ করার পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বড় পর্দায় নায়িকা সৌমীতৃষা ফের টেলি পর্দায় ফিরতে পারেন বলে কানাঘুষো চলছে অন্দরে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী। তবে সৌমীতৃষার পরের কাজ নিয়ে অনুরাগীদের আগ্রহ কিন্তু কমছে না!
