এই মুহূর্তে বাঙালি দর্শকরা যে ধারাবাহিকে মজে রয়েছেন সেই ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে জি বাংলার (Zee Bangla ) পর্দায়। আর সেই ধারাবাহিকের নাম কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)। এই মুহূর্তে বাঙালি দর্শকদের কাছে এই ধারাবাহিকটি এই মুহূর্তের হট ফেভারিট ধারাবাহিকে পরিণত হয়েছে। প্রত্যেকদিন এই ধারাবাহিকের রয়েছে দারুণ দারুণ সব চমক। আর যা দেখে চমকে উঠেছেন দর্শকরা।
টিআরপিতেও এখন রাজত্ব করছে এই ধারাবাহিকটি। বাঙালি দর্শকরা এখন এই ধারাবাহিকটি মন্ত্রমুগ্ধের মতো দেখে চলেছেন। টানা আজ কয়েক সপ্তাহ যাবত প্রথম পাঁচে রয়েছে এই ধারাবাহিকটি। চলতি সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, প্রত্যেক মাসে শিমুলকে নিজের মাইনের অর্ধেক টাকা দিয়ে দেওয়ার জন্য হাতে আর টাকা থাকছে না পরাগের। আর সেই কারণে অতিরিক্ত টাকা রোজগার করার অজুহাতে পরাগ প্রিয়াঙ্কা নামের একটি মেয়েকে টিউশন পড়ানো শুরু করেছে।
কিন্তু অবশ্যই শুধুমাত্র পড়ানোটাই কারণ নয়, এই ছুতোয় সে তরুনী ছাত্রীর সঙ্গে ফ’ষ্টি’ন’ষ্টি করা শুরু করে দিয়েছে। আর প্রিয়াঙ্কা নামক মেয়েটিও সমানে পরাগকে উস্কোচ্ছে। এই মেয়েটির মূল উদ্দেশ্য হলো শিমুলকে তাড়িয়ে পরাগের জীবনে জায়গা করে নেওয়া। এই মেয়েকে পরাগের কাছে পাঠিয়েছে প্রতীক্ষা। যদিও পরাগের সঙ্গে সংসার করতে চায়না শিমুল। শুধুমাত্র শাশুড়ি এবং ননদের কথা ভেবে সে থাকে শ্বশুরবাড়িতে।
যদিও আগামী দিনে সে আর থাকবে না এই বাড়িতে। হতে পারে পরাগের সংসার ছেড়ে বেরিয়ে সে তার পুরনো প্রেমিক শতদ্রুর হাত ধরল। তবে এবার এখানেই আসতে চলেছে এক বিরাট বড় চমক। পুতুলকে শিমুল স্বপ্ন দেখিয়েছে যে সে তার বিয়ে দেবে। কিন্তু কার সঙ্গে বিয়ে হবে পুতুলের?
আরও পড়ুনঃ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে ময়ূরী! দিদির ভালোর জন্য অনেক দূরে চলে যাচ্ছে মেঘ! এভাবেই কী তবে শেষ হবে ইচ্ছে পুতুল?
উল্লেখ্য , ইঙ্গিত মিলেছে যে, আগামী দিনে নিজের প্রাক্তন প্রেমিক শতদ্রুর সঙ্গেই পুতুলের বিয়ে দেবে শিমুল। কারণ সেই পরাগের বাড়ি ছাড়বে না। আর শতদ্রু চরিত্রটিও এত সহজে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাবে না। আর তাই এবার বিরাট বড় চমক আসতে চলেছে এই ধারাবাহিকে।
View this post on Instagram
