এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় চলা জনপ্রিয়তম ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul)। বাঙালি দর্শক এই মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো এই ধারাবাহিকটি দেখে চলেছেন। আসলে ভালো গল্প, ভালো অভিনয় দেখতে কার না ভালো লাগে। আর সেই কারণেই এই ধারাবাহিক দেখার প্রতি দর্শকদের এতটা আকর্ষণ।
একটা সময় এই ধারাবাহিককে চূড়ান্ত খারাপ ধারাবাহিকের তকমা দিয়েছিলেন দর্শকরা। কিন্তু এই ধারাবাহিকের গল্পের প্লট পরিবর্তনের সঙ্গে সঙ্গে জমে উঠেছে এই ধারাবাহিকটি। যদিও ফের একবার এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন উঠেছে। এই ধারাবাহিকের এই মুহূর্তের প্লট অনুযায়ী এই ধারাবাহিকের মূল নায়িকা মেঘ এখন নায়ক সৌরনীলের থেকে অনেক দূরে সরে গেছে। তবে দূরে চলে গেলেও এখনও সৌরনীলের ভালোর জন্য সে চিন্তা করে চলেছে। অবশ্য সৌরনীলের দোষেই তার থেকে আলাদা হয়েছে মেঘ। সৌরনীল তার মা মীনাক্ষী, নীলের দুই বোন মিলে বিষাক্ত করে তুলেছিল মেঘের জীবন।
তবে তাদের অপমানের শিকারে শুধুমাত্র একা মেঘ হয়েছে এমনটা নয়। ময়ূরীও হয়েছে। সেই অপমান অসম্মানকে সঙ্গী করেই নিজের শ্বশুর বাড়িতে থাকেনি মেঘ। ছেড়েছে শ্বশুরবাড়ি। কিন্তু কখনই প্রতিহিংসা পরায়ণ হয়নি। কিন্তু সেখানেই ব্যতিক্রম ময়ূরী। যে নীল তাকে ফিরিয়ে দিয়েছিল সেই নীলের জীবনেই ফেরত যাওয়ার জন্য সে উঠেপড়ে লেগেছে।
ময়ূরীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সৌরনীল। তারপর বিয়ের মন্ডপে দাঁড়িয়ে তার বোন মেঘকে বিয়ে করে নেয় সে। ময়ূরীর কাছে এটা ছিল ভীষণ রকম অপমানজনক একটি ঘটনা। আর এই অপমানের বদলা সে নিতে চেয়েছিল নীলের জীবন থেকে মেঘকে সরিয়ে দিয়ে আবারও নীলের জীবনে জায়গা করে নিয়ে। ময়ূরীর পরিকল্পনা মতোই সব কিছু ঘটছিল। যদিও ময়ূরীর ছল-চাতুরি জানার পর ময়ূরীর সঙ্গে দ্বিতীয় বারের মতো বিয়ে ভেঙে যায় সৌরনীলের।
মেয়ের অধঃপতনের কথা জানতে পেরে ভেঙে পড়েন মেঘ-ময়ূরীর মা মধুমিতা। ছোট থেকে মেঘের থেকে অনেক গুণ বেশি তিনি ময়ূরীকে ভালবেসেছেন। বলা যায় এক চোখামো করেছেন নিজের বড় মেয়ের প্রতি। ময়ূরীর মা মধুমিতা ছোট মেয়ে মেঘকে বলে, ময়ূরী আর মানুষের মতো ভাবতে পারছে না ও এবার শয়তানের মতো করে ভাবছে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বড় মেয়ের এত কুকর্মের পরেও মধুমিতা ভালো ভাবে ময়ূরীকে বোঝানোর চেষ্টা করছে যে ময়ূরীর যেগুলো করছে সেগুলো অন্যায়। এরফলে ক্ষতি হচ্ছে তার নিজের।
আরও পড়ুনঃ সুখ দেয়নি স্বামী, ছেলেরাও অমানুষ, কুলাঙ্গার! অসহায় মা মধুবালার জীবন কিন্তু সত্যিই কষ্টে ভরা
মায়ের মুখে এই কথা শুনে ময়ূরী পাগলের মতো হাসতে থাকে। মেঘের বার বার হেরে গিয়ে নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছে ময়ূরী। আর তাই এবার দিদির ভালোর জন্য বাড়ি ছাড়তে চলেছে মেঘ। সে দূরে কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করেছে যাতে তার দিদি তার সংস্পর্শ থেকে দূরে থাকে এবং ভালো থাকে। তবে কি এভাবেই শেষ হয়ে যাবে ইচ্ছে পুতুল?
View this post on Instagram
