Bangla Serial

মন খারাপের খবর! শেষ হচ্ছে ইচ্ছে পুতুল! কী জানাল শুটিং ইউনিট?

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla ) পর্দায় চলা জনপ্রিয়তম ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul)। এই মুহূর্তে বাঙালি দর্শক মুগ্ধ হয়ে এই ধারাবাহিকটি দেখে চলেছেন। আসলে ভালো গল্প আর ভালো অভিনয়ের যুগলবন্দী মন কেড়েছে দর্শকদের।‌ প্রাথমিক পর্যায়ে এই ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়। আর সেই কারণেই এই ধারাবাহিক দেখার জন্য দর্শকদের এতটা আকর্ষণ।

একটা সময় এই ধারাবাহিককে চূড়ান্ত খারাপ ধারাবাহিকের তকমা দিয়েছিলেন দর্শকরা। কিন্তু এই ধারাবাহিকের গল্পের প্লট পরিবর্তনের সঙ্গে সঙ্গে জমে উঠেছে এই ধারাবাহিকটি। যদিও মাঝেমধ্যেই এই ধারাবাহিককে ঘিরে বন্ধের গুঞ্জন উঠেছে। আর ফের একবার এই ধারাবাহিককে ঘিরে বন্ধের গুঞ্জন উঠেছে। গল্পকে ইচ্ছাকৃতভাবে আর না বাড়িয়ে এবার দাঁড়ি টানা হবে বলে মনে করা হচ্ছে। এমনিতেও টিআরপি তালিকায় এই ধারাবাহিকটি আর স্লট লিড করতে পারছে না আর তাই বন্ধের সিদ্ধান্ত।

সাম্প্রতিক সময়ে জি বাংলার পর্দায় বন্ধ হয়েছে গৌরী এলো, খেলনা বাড়ির মতো ধারাবাহিকগুলি। আর সেই শূন্যস্থান পূরণে ছুটে আসছে নতুন ধারাবাহিক। আর শোনা যাচ্ছে এক বছরের দোরগোড়ায় পৌঁছে এবার বন্ধ হতে চলেছে ইচ্ছে পুতুল।
ইতিমধ্যেই সবাই জেনে গেছে, স্টার জলসার অনুজ এবার আসছেন জি বাংলার পর্দা কাঁপাতে। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে এবার পর্দায় ফিরছেন অভিনেতা রণজয় বিষ্ণু।

এই জুটির আসন্ন নতুন ধারাবাহিকের নাম কোন গোপনে মন ভেসেছে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে চলে এসেছে। এর আগে জি বাংলার সোহাগ জল ধারাবাহিকে দেখা গিয়েছিল শ্বেতাকে। এই মুহূর্তে সবথেকে বড় আলোচনার বিষয় কোন স্লটে আসছে এই ধারাবাহিক? এই মুহূর্তে জি বাংলা ধারাবাহিক গুলির মধ্যে কম টিআরপি হয়েছে ইচ্ছে পুতুলের। আর তাই মনে করা হচ্ছে বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক।‌

আরও পড়ুন: উদারতা দেখানোর চোটে এবার শতদ্রুর সঙ্গে পুতুলের বিয়ে দিতে চলেছে শিমুল! মেনে নেবে কি পরাগ?

কিন্তু আদৌ কী তা হবে? এই বিষয়ে ধারাবাহিকের শুটিং ইউনিট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ধারাবাহিক বন্ধ হওয়ার কোন‌ও অফিশিয়াল খবর তাদের কাছে আসেনি। এমনকি প্রোডাকশন হাউজ বা চ্যানেলের তরফ থেকেও তাদেরকে কিছু জানানো হয়নি। আর তাই এই মুহূর্তে ইচ্ছে পুতুল বন্ধ হচ্ছে না।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।