Bangla Serial

নায়কের‌ এই ছিরি! তার আবার প’র’কী’য়া! পরাগের সঙ্গে ছাত্রী প্রিয়াঙ্কার প্রেম-প্রীতি দেখে কটাক্ষ নেটপাড়ার

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় চলা জমজমাট ধারাবাহিকের নাম কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিক বিতর্কের কারণে জনপ্রিয়তা পেলেও বর্তমানে এই ধারাবাহিকের গল্প কিন্তু আকর্ষণ করছে দর্শকদের। আসলে টানটান উত্তেজনায় ভরা বিভিন্ন সব বাস্তবধর্মী প্লট উঠে আসছে এই ধারাবাহিকে। আর যে কারণে টিআরপি তালিকার প্রথম পাঁচে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করেছে অর্ক গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকটি।

মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়ের মতো নামিদামি সব তারকাদের ভিড় এই ধারাবাহিকে। আর তাই এই ধারাবাহিকের জনপ্রিয়তা পাওয়া আবশ্য‌ক। তবে বৈবাহিক ধ’র্ষ’ণ থেকে শুরু করে, শ্বশুরবাড়িতে একজন সদ্য বিবাহিতা নারীর ওপর হওয়া অত্যাচারের ঘটনা এই সবকিছু দেখে খানিকটা বিরক্ত হয়েছিল দর্শক। কিন্তু তারপরই গল্পের মোড় ঘুরে যায়। প্রতিবাদী হয়ে ওঠে এই ধারাবাহিকের নায়িকা শিমুল। আর তার ফলেই গল্প নতুন রূপ নে‌য়।

গল্পের গরু গাছে ওঠা নয়! বরং বাস্তবধর্মী গল্প দেখিয়েই জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিকটি। যদিও এই ধারাবাহিকের নায়ক পরাগকে শুরু থেকেই পছন্দ নয় দর্শকদের। তথাকথিত নায়ক সুলভ কোন‌ও ব্যাপারই নেই তার মধ্যে। তার ওপর নেগেটিভ চরিত্র। সেই কারনেই একেবারেই পছন্দ হয় না দর্শকদের। আজ এতগুলো মাস পেরিয়ে গেলেও দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করতে পারলেন না দ্রোণ মুখোপাধ্যায়।

যে মানুষটাকে নায়ক হিসেবেই পছন্দ করেন না দর্শকরা এই ধারাবাহিকে আবার সেই নায়কের‌ই প’র’কী’য়া দেখানো হবে। দর্শকদের প্রশ্ন কোন মেয়ের রুচি হতে পারে এই ছেলের প্রেমে পড়ার? নিজের স্ত্রীকে ভোগ্যপন্য ব্যতীত আর কিছু মনে করে না পরাগ। এমনকি নিজের স্ত্রীর গায়ে হাত তোলা থেকে শুরু করে তাকে খু’নে’র ষড়যন্ত্র পর্যন্ত করে। তবে সেই শিক্ষকের আবার নিজের ছাত্রীর সঙ্গে লু’চ্চা’মি করতেও বাধেনা। আর একজন শিক্ষকের এমন কলুষিত চরিত্র দেখিয়ে কটাক্ষের মুখে পড়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নির্মাতারা।

প্রত্যেক মাসে শিমুলকে নিজের মাইনের অর্ধেক দিয়ে দেওয়ার জন্য হাতে টাকা থাকছে না পরাগের। আর সেই কারণে অতিরিক্ত টাকা রোজগার করতে সে টিউশনি করা ধরেছে। তবে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো নয়। এক তরুণী মেয়েকে অঙ্ক পড়ানো ধরেছে সে। কিন্তু সেখানে আদৌ পড়াশোনা হয়না, হয় প্রেমালাপ, ফ’ষ্টি’ন’ষ্টি। পড়াশোনা করার বদলে নিজের স্যারের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ব্যস্ত ছাত্রী।

আরও পড়ুনঃ মন খারাপের খবর! শেষ হচ্ছে ইচ্ছে পুতুল! কী জানাল শুটিং ইউনিট?

স্যারের অবস্থাও তেমনই। ছাত্রীর সিনেমা দেখা হয় কিনা, কি ভালোবাসে কি বাসেনা সব জানতে চায় পরাগ। এমনকি ছাত্রী প্রেম করে কিনা সেটাও জেনে নেয় সে।‌ ছাত্রীও আবার পড়াশোনা চুলোয় দিয়ে স্যারের বিবাহিত জীবন নিয়ে উৎসুক।‌ এমনকি স্যারকে ফুঁসলিয়ে নিজের করে নিতে চায় সে। দর্শকদের কথায় যে নায়ককে দেখে মানুষের রুচি আসে না তার আবার প’র’কী’য়া!

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।