জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকটি শুরুর থেকেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। ধারাবাহিকে অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন ভীষণ পছন্দ করছেন দর্শকরা। যদিও বর্তমানে রোহিত ফুলকির সুখের সংসারে উড়ে এসে জুড়ে বসেছে শালিনী। রোহিত-ফুলকিকে আলাদা করার জন্য এবার নতুন ফন্দি এঁটেছে শালিনী আর রুদ্র।
সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে রুদ্রর প্ল্যানে জল ঢেলে দিয়েছে ফুলকি। প্রেস কনফারেন্সে কমলিকা বসুকে নিয়ে এসে সমস্ত খেলা ঘুরিয়ে দিয়েছে ফুলকি। ধারাবাহিকে দেখা গেছে ফুলকির কথায় প্রেস কনফারেন্সে এসে উপস্থিত হন কমলিকা এবং মিডিয়াকে জানান রোহিত কখনও শালিনীকে নিয়ে করার প্রস্তাব দেয়নি, এইসবটাই শালিনীর প্ল্যান ছিল। রোহিতকে ফাঁসিয়ে বিয়ে করতে চেয়েছিল সে।
ফুলকি আজকের পর্ব ৩ আগষ্ট (Phulki Today Episode 3 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ফুলকির এই চালে কুপোকাত হয়েছে রুদ্র আর শালিনী। রুদ্র ভেবে নেয় এবার সবটার মাথায় এটা ঢোকাতে হবে যে কিভাবে এই প্রেস কনফারেন্স শালিনীর ক্ষতি করেছে। যদিও ঈশিতা জানায় ফুলকি যে তাকে ধরতে পারেনি একটাই অনেক। এরপরই ডাক্তারের কাছে গিয়ে নতুন প্ল্যান করার সিদ্ধান্ত নেয় রুদ্র। যথাসময়ে তৈরি হয়ে নিচে চলে আসে শালিনী আর ঈশিতা।
তখনই চলে আসে ফুলকি আর রোহিত। রোহিত ফুলকিকে দেখেই লুকিয়ে পড়ে দুজনে। তবে রোহিতের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে পারেনি ঈশিতা আর শালিনী। তবে রোহিতকে দেখেই ভয় পেতে শুরু করে শালিনী। ঈশিতা জানায় স্ক্রিনে নিজেকে দেখে খুব ভয় পেয়ে গেছে শালিনী আর সেই কারণেই ওর মাথায় চাপ পড়েছে। কথাটা শুনে ভীষণ খারাপ লাগে রোহিতের। যদিও ফুলকি ভাবতে থাকে যে মানুষ কাউকেই চেনে না সে নিজেকে স্ক্রিনে দেখে কি কারণে ভয় পেয়ে গেল? অল্প হলেও সবটা বুঝতে পারে ফুলকি।
আরও পড়ুন: রুদ্রের খেলা শেষ! নির্দোষ প্রমাণ হতেই রোহিতকে নিজের হাতে খাওয়ালেন হৈমন্তী!
ডাস্টবিনে পিৎজার প্যাকেট দেখে সবটা বুঝে গেল ফুলকি
এরপরই ঈশিতাদের বেরিয়ে যাওয়ার পর রোহিতকে নিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করতে চলে যায় ফুলকি আর রোহিতও। এদিকে ডাক্তারের কাছে পৌঁছে যায় শালিনী, রুদ্র আর ঈশিতা। শালিনী ডাক্তারকে বলে পিৎজা অর্ডার দিতে। শালিনীর কথা মতো চলে আসে পিৎজা। পরিকল্পনা সফল করার জন্য ওষুধের পাওয়ার বাড়িয়ে দেন ডাক্তারবাবু। কিন্তু তখনই চলে আসে ফুলকি। ফুলকির গলার আওয়াজ শুনে সমস্ত পিৎজার প্যাকেট ডাস্টবিনে ফেলে দেয় শালিনী। আর লুকিয়ে পড়ে রুদ্র। যদিও ঘরে এসে ডাস্টবিনে পিৎজার প্যাকেট দেখে কিছুটা বুঝে যায় ফুলকি। তবে ফুলকি কি পারবে শালিনীর পর্দা ফাঁস করতে? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
