Bangla Serial

রুদ্রের খেলা শেষ! নির্দোষ প্রমাণ হতেই রোহিতকে নিজের হাতে খাওয়ালেন হৈমন্তী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা পর্দায় অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে বর্তমানে শালিনী আর রুদ্রর কারণে সমস্যার মুখে পড়েছে রোহিত আর ফুলকি। মিডিয়াকে হাতিয়ার করে রোহিত আর জেঠুমণির নাম ধূলিসাৎ করার পরিকল্পনা করেছে রুদ্র।

সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে প্রেস কনফারেন্সের আয়োজন করেছে রুদ্র। তবে রোহিত শালিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়ার আগেই চলে আসে ফুলকি। ফুলকির সঙ্গে কমলিকাকে দেখে চমকে যায় শালিনীও। তবে কমলিকা মিডিয়াকে জানায় রোহিত কোনদিনও শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়নি এই সবটাই শালিনী নিজেই করেছে। কথা শুনেই শুনেই প্রমাণের দাবি করেন মিডিয়ার সদস্যরা। প্রমাণ দিতে রাজি হয়ে যায় ফুলকিও।

Rohit and Phulki went to Bhagwanpur

ফুলকি আজকের পর্ব ২ আগষ্ট (Phulki Today Episode 2 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে একটি স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালিয়ে সত্যিটা মিডিয়ার সামনে নিয়ে আসে ফুলকি। যেটা দেখে কালঘাম ছুটে যায় শালিনীর। ঘরে গিয়ে রীতিমতো ভাংচুর শুরু করে সে। অন্যদিকে ফুলকির কান্ড রেখে আবেগপ্রবণ হয়ে পড়ে রোহিত। ফুলকিকে ভালোবেসে জড়িয়ে ধরে সে। এরপরই সবাই নিচে দেখেন জেঠুমণি। তিনি ফুলকিকে বলেন সবসময় এইভাবেই নিজের ওপর বিশ্বাস রেখে সত্যের জন্য লড়াই করে যেতে হবে।

সঙ্গে জেঠুমণি এও বলেন যে আজ রায় চৌধুরী বাড়িতে কোন রান্না হবে না। তিনি আজ নিজের হাতে পায়েস রান্না করবেন এবং বাড়িতে আজ বিরিয়ানি আনা হবে। আর সেই বিরিয়ানি সকলে পরিবেশন করবেন হৈমন্তী। কথাটা শুনেই ভীষণ রেগে যান হৈমন্তী। এরপরই রোহিতকে নিয়ে মা কালীর মন্দিরে পুজো দিতে চলে যায় ফুলকি। রোহিতকে সবটা জানিয়ে ফুলকি বলে মা সবসময় তাদের সঙ্গে আছে। এই বলেই নিজের হাতে কর্পূর নিয়ে মায়ের আরতি করে রোহিত আর ফুলকি।

আরও পড়ুন: গুরুতর রোগে আক্রান্ত অরিজিৎ সিং! শোকের ছায়া দর্শক মহলে!

রোহিতকে বিরিয়ানি পরিবেশন করলেন হৈমন্তী

এদিকে রায় চৌধুরী বাড়িতে সকলকে এত খুশি দেখে মাথায় আগুন জ্বলে ওঠে রুদ্রর। সে মনে মনে ঠিক করে নেয় এই প্রেস কনফারেন্সের ফলে শালিনী ঠিক কি ক্ষতি হয়েছে সবার মাথায় এবার সে এটাই ঢোকাবে তারপর সে পরের পরিকল্পনা করবে। এরপর দেখা যায় না চাইলেও রোহিতকে খাওয়ার পরিবেশন করতে বাধ্য হন হৈমন্তী। কিন্তু মাষ্টার মশাইয়ের এই কান্ড দেখে ভীষণ কষ্ট হয় তার। রোহিত জেঠিমনির হাতটা ধরে বলে আজ যা তিনি করছে তাতেই রোহিত খুব খুশি। কিন্তু সেই কথা শুনেই চলে যান হৈমন্তী। তাহলে এবার কি করবে রোহিত? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন