Entertainment

গুরুতর রোগে আক্রান্ত অরিজিৎ সিং! শোকের ছায়া দর্শক মহলে!

ভারতীয় সংগীত জগতে দুঃখের খবর। বাংলার পাশাপাশি হিন্দি গানের দুনিয়াতে অরিজিৎ সিং বিপুল জনপ্রিয়। যে কোনও ঘরোয়া পার্টি বা ডিসকোতে তার গান না চললে হয় না। পশ্চিমবঙ্গের গর্ব অরিজিৎ সিং (Arijit Singh) তার অসাধারণ কণ্ঠস্বর দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন।‌ তার গানে মুগ্ধ আট থেকে আশি সকলেই। তার সম্পর্কে এমন একটি খবর সামনে এসেছে, তাতে ভেঙে পড়েছেন তার অনুরাগীরা। এদিন গায়ক অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান, তিনি সুস্থ নেই। শরীর ভীষণ অসুস্থ। তাই বাধ্য হয়ে তাকে আগে থেকে ঠিক করে রাখা গানের শো পিছিয়ে দিতে হচ্ছে। এমন খবর ভক্তদের কাছে যথেষ্ট হতাশাজনক।

আগস্ট মাসের সমস্ত কনসার্ট বাতিল করে দিয়েছেন গায়ক। সোশ্যাল মিডিয়াতেও তিনি লাইভ আসবেন না। অগণিত ভক্তদের মন ভেঙেছে এই খবরে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ? কারণটি নিজেই জানিয়েছেন তিনি। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) শরীর বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। তাই, তিনি এক মাসের বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এ কথা জানিয়েছেন।

কী হয়েছে গায়কের?

ভক্তদের মন খারাপ হওয়ার কারণ নেই, কারণ অরিজিৎ (Arijit Singh) জানিয়েছেন সেপ্টেম্বর মাসে তিনি আবারও কনসার্ট করবেন। আগামী কনসার্টের নতুন তারিখও তিনি প্রকাশ করেছেন। তবে এই এক মাসের ছুটি নেওয়ার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অরিজিৎ। তিনি লিখেছেন,” বলতে খুবই কষ্ট হচ্ছে, তবু সবাইকে জানাচ্ছি চিকিৎসাগত কারণে এক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। বাধ্য হচ্ছি আগস্টের যাবতীয় শো বন্ধ রাখতে। জানি আপনারা শো’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সবাইকে নিরাশ করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালবাসাই আমার শক্তি। এই বাধার সঙ্গে সঙ্গে এক প্রতিজ্ঞা নিয়ে যখন আবার দেখা হবে তা আরও মোহময় হবে। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে না ভুলতে পারা মুহূর্ত তৈরির জন্য আর অপেক্ষা করতেই পারছি। তবে আরও একবার ক্ষমা চাইছি। একই সঙ্গে জানাচ্ছি ভালবাসাও। ভালবাসাসহ অরিজিৎ সিং।”

এই মাসে তার ব্রিটেন ট্যুর হওয়ার কথা ছিল। কিন্তু সেই ট্যুর বাতিল হয়েছে। আরও বেশ কিছু শো বাতিল করতে হয়েছে তাকে। জানা গেছে, চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। যদিও অরিজিৎ সিংয়ের (Arijit Singh) নির্দিষ্ট অসুস্থতা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি শুধু বলেছেন যে তার চিকিৎসা চলছে। এই খবর ভক্তদের মন খারাপ করেছে, কিন্তু সবাই অরিজিৎ সিংয়ের কামব্যাকের অপেক্ষায় রয়েছেন। অরিজিৎ নিজেই আশ্বাস দিয়েছেন, মঞ্চে ফিরে আসার সময়টি আরও ম্যাজিক্যাল হবে।

আরও পড়ুন: জয়ের ঘরে উর্মিকে দেখে চমকে উঠল সূর্য! এবার কীভাবে সবটা সামলাবে দীপা!

বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় গায়ক হলেও অরিজিৎ সিং (Arijit Singh) সবসময়ই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন। বিপুল সম্পত্তির মালিক হলেও তার মধ্যে অহঙ্কারের ছিটেফোঁটাও নেই। বেশিরভাগ সময় তিনি মুর্শিদাবাদের নিজ বাড়িতেই থাকেন এবং ছেলেকে ভর্তি করেছেন একটি সাধারণ স্কুলে। লাইমলাইট থেকে দূরে থাকতে ভালোবাসেন অরিজিৎ। নিজের ছোট্ট দুনিয়ায় কাজ নিয়ে তিনি খুবই সন্তুষ্ট। এমনভাবেই জীবন কাটাতে চান তিনি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন