Bangla Serial

পুঁটির নাচে মুগ্ধ টলিপাড়া! রূপে গুণে দর্শকদের তাক লাগাচ্ছে মাহি!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। চলতি সময়ে টিআরপি তালিকায় একটানা রাজত্ব করে চলেছে ধারাবাহিকটি। তবে পর্ণা আর সৃজন অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং রুবেল দাসের (Rubel Das) পাশাপাশি ধারাবাহিকের যে চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে সে হল পর্ণার একমাত্র মেয়ে পুঁটি ওরফে শ্রীপর্ণা। ধারাবাহিকে দুষ্টু, বুদ্ধিমতি এবং মিষ্টি পুঁটির অভিনয় ইতিমধ্যেই ভীষণ পছন্দ করছেন দর্শকরা।

কিডন্যাপারদের শায়েস্তা করা হোক বা পুলিশকে বোকা বানিয়ে তথ্য সংগ্রহ করে আনা সবেতেই পর্ণাকে রীতিমতো টেক্কা দিচ্ছে পর্ণার এই ছোট্ট মেয়ে। যেভাবে ঠাকুমা থেকে শুরু করে দুষ্টু জেঠিমা আর জ্যাঠাকে জব্দ করে তা হাঁ হয়ে দেখেন দর্শকরা। এমনকি মায়ের এই পরিস্থিতি দেখেও মনোবল হারায়নি পুঁটি। মা সুস্থ হয়ে যাবে বাবা মনে এই ভরসা অনবরত জানিয়ে চলেছে পর্ণা আর সৃজনের এই একরত্তি মেয়ে।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী মাহি সিং?

জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকটিতে পুঁটির চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন খুদে অভিনেত্রী মাহি সিং। এর আগে অগ্নিশিখা, স্টার জলসার হরগৌরী পাইস হোটেল, জি বাংলার ফিরকি এবং খেলনা বাড়ি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী মাহি সিং। খেলনা বাড়িতে ছোট্ট গুগলির চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আট থেকে আশি সমস্ত বয়সের দর্শকদের মনেই ছাপ ফেলেছিলেন খুদে অভিনেত্রী মাহি সিং।

তবে অভিনয়ের পাশাপাশি নাচেও ভীষণ পারদর্শী পর্ণার এক ছোট্ট মেয়ে। এমনকি সামাজিক মাধ্যমও বেশ জনপ্রিয় অভিনেত্রী মাহি সিং। অভিনয় এবং পড়াশোনার পাশাপাশি ফাঁকা সময় পেলেও রীল বানাতে দেখা যায় মাহিকে। নিম ফুলের মধুর সুইটি থেকে রুচিরা, বর্ষা এমনকি রোহিতের বোন ধানসিঁড়ির সঙ্গেও একাধিক রীল সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নেট দুনিয়ার এই খুদে তারকা।

আরও পড়ুন: শালিনীর নাটক জম্মের মতন ঘুচিয়ে দিলো ফুলকি! বাচ্চা সাজার শখ মিটে গেল তার!

সামাজিক মাধ্যমে ভাইরাল অভিনেত্রী মাহি সিং

সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কালো রঙের ক্রপ টপ এবং জিন্সের শার্ট পরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মাহি সিং। সম্প্রতি ভাইরাল দক্ষিণী সঙ্গীত ‘আসা কোড্ডা’ গানে অভিনেত্রীকে কোমর দোলাতে দেখেছেন নেটিজেনরা। গানের হুক স্টেপ একেবারে হুবহু নকল করে রীল বানিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন পর্ণার মেয়ে পুঁটি। আপনাদের কেমন লাগল অভিনেত্রীর নাচ?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন