Bangla Serial

শালিনীকে ধরতে নতুন চাল চললো ফুলকি! নায়িকাকে বিপদে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পা দিল শালিনী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। রোহিত আর ফুলকির ভালোবাসার গল্প রীতিমতো কামাল করেছে টিআরপি তালিকাতেও। পর্দায় দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) জুটি ভীষণ পছন্দ করছেন দর্শকরা। তবে বর্তমানে শালিনীকে নিয়ে চলছে তুলকালাম কান্ড।

সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে শালিনীর প্ল্যান বুঝে গিয়েছে ফুলকি। ফুলকির ওষুধ বদলে দিয়ে ফুলকিকে মানসিক ভারসাম্যহীন বানানোর প্ল্যান করেছিল শালিনী আর রুদ্র। পরিকল্পনা অনুযায়ী ডাক্তার বোসের দেওয়া ওষুধগুলো ফুলকির ভিটামিন ওষুধের সঙ্গে পাল্টে দিয়েছিল শালিনী। আর সেই ওষুধ খেয়েই অসুস্থ হয়ে পড়ে ফুলকি। শুরু হয় মাথা ঘোরানো হয় একাধিক সমস্যা। তবে পরেরবার ওষুধ পাল্টাতে এসেই শালিনীর চালাকি ধরে ফেলে ফুলকি।

ফুলকি আজকের পর্ব ১২ আগষ্ট (Phulki Today Episode 12 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শালিনীকে জব্দ করার জন্য নতুন ফন্দি বের করেছে ফুলকি। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করেছে সে। আর সেই সুযোগ কাজে লাগিয়েই শালিনীকে ঝাটা দিয়ে বেশ করে মেরেছে ফুলকি। যদিও তাতেই শেষ হয়নি ফুলকির খেলা। এবার শালিনীকে সমস্ত জারিজুরি ফাঁ’স করে দেওয়া প্ল্যান করেছে সে। আর সেই প্ল্যান অনুযায়ী শুরু হয়ে গেছে কাজ। আর প্রতিবারের মতোই এবারও ফুলকিকে সাহায্য করছে ধানসিঁড়ি, তমাল আর পিয়াল।

তবে ফুলকির পরিস্থিতি দেখে চিন্তায় পড়ে যায় রোহিত। তখনই রুদ্র এসে রোহিত আর জেঠুমণিকে নিয়ে যায় ঘরের বাইরে। রুদ্র জেঠুমণি আর রোহিতকে জানায় ফুলকির চিকিৎসার প্রয়োজন। আর ফুলকির চিকিৎসার জন্য শালিনীর ডাক্তারকেই নিয়ে কথা বলে রুদ্র। সবটা শুনে বিরক্ত হয়ে ঘর থেকে চলে যায় রোহিত। তবে জেঠুমণি বলেন ডাক্তারকে নিয়ে আসতে। এরপরই ঘরে চলে আসে রোহিত। সে ফুলকিকে বলে ফুলকির কিছু হবে না। স্যারের এই অবস্থা দেখে ভেঙে পরে ফুলকিও।

মানসিক হাসপাতালে যাবে ফুলকি

আরও পড়ুন: রাইয়ের জীবনে অজানা ঝড়! আবার কি ভেঙে যাবে রাই-অনির্বাণের সংসার?

রুদ্রর প্ল্যান অনুযায়ী ডাক্তারবাবু রোহিতকে জানান ফুলকিকে হাসপাতালে ভর্তি করতে হবে চিকিৎসার জন্য। আর তার সঙ্গে একটি ট্যাবলেটও দিয়ে দেয় ফুলকিকে। যেটা খেলে ফুলকির মানসিক অবস্থার আরও অবনতি ঘটবে। রোহিত আর সকলের সামনে সেটা মুখে দিলেও পরে সেটা বের করে ফেলে দেয় ফুলকি। আর তারপরই সে ধানু আর পিয়ালকে বলে শালিনীর প্ল্যান অনুযায়ী মানসিক হাসপাতালে যাবে সে আর তারপর হবে শালিনীর পর্দাফাঁস। শালিনীর মুখোশ কি খুলতে পারবে ফুলকি? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন