জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। মিঠাই ভক্তদের চোখ রাঙানিকে উপেক্ষা করে শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। টিআরপি (TRP) তালিকাতেও বহুবার ছক্কা হাঁকিয়েছে ফুলকি। পর্দায় অভিনেত্রী দিব্যানি মন্ডলের (Devyani Mondal) বিপরীতে অভিষেক বসুর (Abhishek Bose) দুর্দান্ত অভিনয়, তাদের আন স্ক্রিন রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে বর্তমানে একের পর এক টুইস্টের কারণে ফুলকিতে চলছে টানটান উত্তেজনা।
রুদ্রর পরিকল্পনা অনুসরণ করে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করছে শালিনী। তবে শালিনীর পরিস্থিতি দেখেই অনুকম্পাবশত শালিনীকে রায় চৌধুরী বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে রোহিত আর ফুলকি। যদিও শালিনীর আচরণ দেখে শুরুর থেকেই সন্দেহ জাগে ফুলকির মনে। তারপরই থেকেই নানা সময় শালিনীর আচরণ দেখে সন্দেহের তির ডানা বাঁধতে শুরু করে ফুলকির মনে। ডাক্তারের চেম্বারে সদ্য খাওয়া পিৎজার প্যাকেট, সর্বত্র রুদ্রর উপস্থিত দেখে দুয়ে দুয়ে চার করতে বেশি সময় নেয়নি ফুলকি।
এরপরই শুরু হয় নতুন খেলা। শালিনীকে জব্দ করতে নতুন ডাক্তার আনার ব্যবস্থা করে ফুলকি। যদিও ভাগ্য সহায় থাকার কারণে কোনক্রমে সেযাত্রায় বেঁচে যায় শালিনী। তারপরই শুরু হয় শালিনীর ভয়ঙ্কর খেলা। ফুলকিকে রাস্তা থেকে সরাতে এবার ফুলকিকেই মানসিক ভারসাম্যহীন বানানোর প্ল্যান করে সে। ফুলকিকে ভিটামিনের ওষুধ বদলে দিয়ে সেই জায়গায় শালিনীর ওষুধগুলো দেখে দেয় শালিনী। না বুঝতে পেরে প্রথম প্রথম সেই ওষুধগুলোই খেয়ে নেয় ফুলকি। যার জেরেই শুরু হয় তার মাথা ব্যথা। তবে সেই অবস্থাতেও প্রতিপক্ষকে এক ঘুষিতেই কুপোকাত করে দেয় ফুলকি দাস।
শালিনীকে ঝাটা দিয়ে মারল ফুলকি
তবে কথায় আছে চোরের সাতদিন গৃহস্থের একদিন। এবারও ঘরে সেই একই ঘটনা। ফুলকির নতুন ওষুধের শিশিতে নিজের ওষুধ ভরে দিয়ে পালিয়ে যায় শালিনী। কিন্তু এবার শালিনীর কারসাজি ধরে ফেলে ফুলকি দাস থুড়ি ফুলকির রায় চৌধুরী। আর তারপর শুরু হয় ফুলকির খেল। শালিনীকে জব্দ করতে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করে ফুলকি। ঝাটা দিয়ে দুই ঘা বসিয়েও দেয় শালিনীর গায়ে। যে কারণে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে শালিনী। যদিও এই সুযোগে ফুলকির অবস্থার আরও খারাপ করার জন্য ডাক্তার বসুকেই নিয়ে আসে রুদ্র।
আরো পড়ুন: রণং দেহী মূর্তি ধারণ করল ফুলকি! উল্টে গেল পাশা! ঝাটা মেরে শালিনীকে রায় চৌধুরী বাড়ি থেকে বিদায় করল ফুলকি?
কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?
তবে ডাক্তার বসুর ওপরেও ঝাঁপিয়ে পড়ে ফুলকি। প্ল্যান অনুযায়ী ফুলকিকে ভুল ওষুধ হয়ে চলে যান ডাক্তার বাবু। তবে সেই ওষুধটা মুখে দিলেন পরক্ষণেই সেটা ফেলে দেয় ফুলকি। এদিকে ফুলকিও পিয়াল আর ধানুকে জানিয়ে দেয় শালিনীকে হাতে নাতে ধরার জন্য এবার মানসিক চিকিৎসালয়ে যাবে সে। আর তারপরই তবে শালিনীর পর্দাফাঁস। তবে ফুলকির এই পরিস্থিতি দেখে ভেঙে পরে রোহিত। ফুলকিকে সুস্থ করার জন্য ফুলকির সঙ্গে ডেটের প্ল্যান করে সে। রোহিতের কষ্ট দেখে নিজেকে আর সামলে রাখতে পারেনি ফুলকি। রোহিতকে সে জানিয়ে দেয় সবটা। সঙ্গে এও বলে দেয় কিভাবে শালিনী আর ওষুধ বদলে দিয়ে তাকে মানসিক ভারসাম্যহীন বানাতে চেয়েছিল। আর আগামীকালই হবে শালিনীর পর্দাফাঁস। সবটা শুনে ফুলকিকে জড়িয়ে ধরে রোহিত। তবে কি এবার শেষমেশ ধরা পড়বে শালিনী? জানা যাবে আসন্ন পর্বে।
