জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। টিআরপি তালিকাতেও দুর্দান্ত ফল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই ধারাবাহিকটি। পর্দায় অভিনেতা অভিষেক বসুর (Phulki) বিপরীতে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। পাশপাশি খল চরিত্রেও দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak) এবং সুদীপ সরকার (Sudip Sarkar)।

তবে বর্তমানে রোহিত ফুলকির জীবনে নতুন সমস্যার সৃষ্টি করছে শালিনী আর রুদ্র। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করে এবার ফুলকির জীবনে নতুন ঝড় তুলেছে এই দুই খল চরিত্র। যদিও শালিনীর আচরণ দেখে সন্দেহ বাড়িতে থাকে ফুলকির। সে বুঝে যায় শালিনীকে শালিনী পুরোটাই নাটক করছে। ডাক্তারের চেম্বারে সদ্য খেয়ে ফেলে দেওয়া পিৎজার বক্স, রুদ্রর পিছনের গেট দিয়ে এন্ট্রি, এছাড়াও ফুলকির সিঁদুরের কৌটো চুরি করে সিঁদুর পড়ার চেষ্টা সব মিলিয়ে শালিনীর ওপর ফুলকির সন্দেহ আরও জোরালো হয়ে শুরু করে।
সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে এই সন্দেহের জেরেই নতুন ফন্দি আঁটে ফুলকি দাস থুড়ি ফুলকি রায় চৌধুরী। শালিনীর মুখোশ খুলে দেওয়ার জন্যই জেঠুমণিকে বলে নতুন ডাক্তার আনার প্ল্যান করে সে। যদিও ফুলকির পরিকল্পনা জেনে যায় রুদ্র। আর সে গিয়েই সবটা জানিয়ে দেয় শালিনীকে। ফুলকির হাতে থেকে চিরতরে নিষ্কৃতি পাওয়া জন্য এবার নতুন ফন্দি আঁটে শালিনী। সে ঠিক করে নেয় ডাক্তারের সামনে সে যাবে না। বাধ্য হয়েই তাহলে ডাক্তারবাবু ওষুধ দিয়ে চলে যাবেন আর সেই ওষুধই ফুলকিকে খাইয়ে দেবে সে।
প্রতিপক্ষকে কুপোকাত করল ফুলকি
যদিও সফল হয়নি শালিনীর প্রথম প্ল্যান। ডাক্তার আসার পর রোহিতের ঘরে লুকিয়ে গেলেও পাইপ বেয়ে উঠে দরজা খুলে দেয় ফুলকি। তবে শালিনীকে দেখে বিশেষ কিছু না বুঝতে পেরে ওষুধ দিয়ে চলে যায় ডাক্তার। আর সেই ওষুধই ফুলকির ভিটামিনের ওষুধের সঙ্গে বদলে দেয় শালিনী। ওষুধগুলো খাওয়ার পর থেকে দুর্বল হয়ে যায় ফুলকি। তবে স্যারের মান রাখতে এই পরিস্থিতিতে বক্সিং রিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফুলকি। প্রথমে না পারলেও রোহিতের কথা মাথায় আসতেই এক ঘুষিতেই প্রতিপক্ষকে কুপোকাত করে দেয় ফুলকি। তবে তারপরই অসুস্থ হয়ে পড়ে সে।
আরও পড়ুন: খেল খতম কূটনী শালিনীর! ওষুধ পাল্টাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল সে!
কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?
ফুলকির শরীরের অবস্থা দেখে অন্য ওষুধ নিয়ে আসে রোহিত। কিন্তু সেটাও কেও বদলে দেয় শালিনী। ওষুধ খাওয়ার সময় ওষুধের শিশিটা নিতেই সবটা পরিষ্কার হয়ে যায় ফুলকির কাছে। সে বুঝতে পারে সে এতদিন ভুল ওষুধ খাচ্ছিল। তার ওষুধটা কেউ পাল্টে দিয়েছে। ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে সবটা বুঝতে পেরে পিয়ালকে জানিয়ে দেয় ফুলকি। ফুলকি সঙ্গে এও বলে শালিনীই তাকে মানসিকভাবে অসুস্থ বানানোর জন্য এইসবটা করছে। এরপরই শালিনীকে জব্দ করার জন্য নতুন ফন্দি আঁটে ফুলকি। ঝাটা হাতে শালিনীকে তাড়া করে ফুলকি। দু’তিন ঘা বসিয়েও দেয় শালিনী আর রুদ্রর গায়ে। তাহলে কি এবার ধরা পড়বে শালিনী? জানা যাবে ধারাবাহিকে আসন্ন পর্বে।
