Bangla Serial

বাচ্চা সাজা জন্মের মত বের করে দিল ফুলকি! কুটনি শালিনীর পর্দাফাঁ’স!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে জনপ্রিয়তা। বর্তমানে জি বাংলার যে সমস্ত ধারাবাহিকগুলো টিআরপি (TRP) তালিকায় কামাল করছে তাদের মধ্যে অন্যতম ফুলকি। একের পর এক বিরাট বিরাট টুইস্টের কারণে ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দায় দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

তবে বর্তমানে শালিনীকে নিয়ে শুরু হয়েছে বিরাট সমস্যা। ফুলকিকে জব্দ করার জন্য ফুলকির ওষুধ বদলে গিয়েছে শালিনী। নিজের ওষুধগুলো রেখে দিয়েছে ফুলকির ভিটামিন ওষুধের জায়গায়। যাতে শালিনীকে দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ফুলকি। হারিয়ে যায় ফুলকির মানসিক ভারসাম্য। ফুলকিকে রাস্তা থেকে সরাতে এবার এই নতুন ফন্দিই এঁটেছে সে।

Phulki Tdy Episode 2

ফুলকি আজকের পর্ব ১০ আগষ্ট (Phulki Today Episode 10 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শালিনীর ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ফুলকি। ওষুধ খাওয়ার পরেরদিন থেকেই ক্লান্তি অনুভব করতে শুরু করে ফুলকি। এমনকি ম্যাচের দিনও মাথা ঘুরতে থাকে তার। তবে রোহিত আর বাড়ির সকলের জন্য ম্যাচ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফুলকি। তবে বক্সিং রিংয়ে গিয়েও অসুস্থ বোধ করতে থাকে ফুলকি। প্রতিপক্ষের ঘুষি খেয়েই মাটিতে পড়ে যায় সে। তখনই ফুলকি দেখতে পায় শালিনীকে। শরীরে জোর না পেলেও শুধুমাত্র রোহিত আর পরিবারের ভালোবাসার জোরে ফের উঠে দাঁড়ায় ফুলকি। এক ঘুষিতেই কাত করে দেয় প্রতিপক্ষকে।

তবে তারপরই আরও অসুস্থ হয়ে পড়ে সে। ফুলকিকে নিয়ে বাড়ি ফিরে আসে রোহিত। ধানু, পারমিতা দুধ খেতে দেয় ফুলকিকে। সকলে মিলে কথা বলছিল এমন সময় ফুলকির জন্য অন্য ওষুধ নিয়ে আসে রোহিত। যা লুকিয়ে লুকিয়ে দেখে নেয় ঈশিতা। যদিও ঈশিতাকে দেখে ফেলে রোহিত। ঈশিতা তার সঙ্গে দেখা করতে এসেছে সেকথা একেবারেই সহজভাবে মেনে নেয়নি ফুলকি। এরপরই শালিনীর ঘরে গিয়ে নতুন ফন্দি আঁটে সকলে।

আরো পড়ুন হানিমুনে গিয়ে বাচ্চাবউকে ‘খোঁ’টা’! এ কি বলে বসলেন কাঞ্চন!

ওষুধের কারসাজি ধরে ফেলল ফুলকি

পরিকল্পনা অনুযায়ী সকলকে নিয়ে চলে যায় রুদ্র। আর সেই ফাঁকেই ওষুধ বদলে দিতে চলে আসে শালিনী আর ঈশিতা। ফুলকির ওষুধের জায়গায় নিজের ওষুধগুলো রেখে দেয় শালিনী। কিন্তু শালিনীরা বেরোতে যাওয়ার সময়ই ঘরে চলে আসে ফুলকি। যদিও শালিনী আর ঈশিতাকে ভালোভাবে দেখতে পায়নি ফুলকি। তবে ওষুধ খাওয়ার সময় সে লক্ষ্য করে মাটিতে একটি ওষুধ পড়ে আছে। যা দেখে ফুলকি বুঝতে পারে মাটিতে যে ওষুধটা আছে আসলে সেটাই তার ওষুধ। তার মাঝে এতদিন সে ভুল ওষুধ খাচ্ছিল। তাহলে কি শেষ সময় ঘনিয়ে এসেছে শালিনীর? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন