জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। অর্গানিক স্টুডিওর এই ধারাবাহিকটি শুরুর থেকেই প্রভাব ফেলেছিল দর্শকদের মনে। বাবার মৃত্যুর পর রাইয়ের লড়াইয়ের গল্প ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। একসময় পর্দায় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল রাই-শৌর্য্যর জুটি তবে নীলুর সঙ্গে শৌর্য্য বিয়ে হয়ে যাওয়ার পরই গল্পে আসে নতুন মোড়। তবে বর্তমানে আরাত্রিকা মাইতির ও সুমন দের জুটিও ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।
শৌর্য্য চলে যাওয়ার পরই রাইয়ের জীবনে ভালোবাসার নতুন ছোঁয়া নিয়ে আসে তার অফিসের বস অনির্বাণ। রাইয়ের ব্যবহার, আচরণ মন ছুঁয়ে যায় অনির্বাণের। তারপরই রাইকে নিয়ে করার সিদ্ধান্ত নেয় অনির্বাণ। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে রাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে। তবে মজবুত ছিল না সেই ভালোবাসার ঘর। এক টোকাতেই সেই ঘরে ভেঙে দেয় নীলু।
দিদির বিয়ে ভাঙার জন্য বৌভাতের দিনই শৌর্য্য আর রাইয়ের ছবি অনির্বাণকে দিয়ে দেয় নীলু। আর সেই ছবির ওপর ভিত্তি করেই রাইয়ের সঙ্গে ভেঙে যায় অনির্বাণের সম্পর্ক। রাইকে অবিশ্বাস করে অপমান করে অনির্বাণ। এমনকি রাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয় ডিভোর্সের কাগজ। তবে স্বামীর বা মায়ের কথা শুনে ভেঙে পড়েনি রাই। শৌর্য্য সত্যিটা প্রমাণ করে দেওয়ার পরই অনির্বাণকে ডিভোর্স পেপার সই করে দিয়ে আসে সে।
বর্তমানে কি দেখা যাচ্ছে মিঠিঝোরায়?
যদিও নিজের ভুল বুঝতে পেরে রাইয়ের কাছে ক্ষমা চায় অনির্বাণ। অনেক কষ্টে রাইকে বুঝিয়ে ফের নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসে সে। তবে তারই মধ্যে ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুন চমক। বারবার মাথা ঘুরছে রাইয়ের। ধারাবাহিকের একটি পর্বে দেখা গিয়েছিল বান্ধবীর বাড়ি যাওয়ার সময় অটোতেও মাথা সংজ্ঞা হারিয়ে পড়ে ছিল রাই। এছাড়াও ধারাবাহিকে নানান সময় দেখা গেছে রাইয়ের মাথা ঘুরছে।
আরও পড়ুন: মানসিক হাসপাতালে ভর্তি হল ফুলকি! ফুলকি কি পারবে শালিনীকে জব্দ করতে?
কি দেখা গেছে মিঠিঝোরার নতুন প্রোমোতে?
সম্প্রতি জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা গেছে রাইকে রোমান্টিক ডিনারে নিয়ে এসেছে অনির্বাণ। রাইয়ের ওপর গোলাপের বর্ষণ করিয়ে অনির্বাণ বলে হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়। রাইও বলে সারাজীবন বইতে পারাও সহজ নয়। উত্তরে অনির্বাণ জানায় সে সারাজীবন থাকবে। কিন্তু তখনই মাথা ঘরে জ্ঞান হারায় রাই। রাইয়ের এই পরিস্থিতি দেখে চিৎকার করে ওঠে অনির্বাণ। তাহলে কি এই মাথা ঘোরা কোন বড় রোগের লক্ষণ? কি হবে রাইয়ের অনির্বাণের ভালোবাসার গল্পে? জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা।
