জি বাংলার (Zee Bangla) বেঙ্গল টপার ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। বর্তমানে জমে উঠেছে ফুলকির গল্প। রোহিতকে বদনাম মুক্ত করতে দিল্লিতে এসেছিল ফুলকি। তবে দিল্লিতে এসে আচমকা গায়েব হয়ে গেছে সে। তাকে খুঁজে না পেয়ে নাজেহাল রোহিত। চিন্তায় রীতিমতো মাথার শিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম। গোটা পরিবার মিলে খুঁজছে ফুলকিকে। এই প্রথম ভগবানের কাছে নতমস্তকে রোহিত। ফুলকিকে ফিরে পেতে চাইছে। তখনই মাটিতে টাটকা চাকার দাগ দেখতে পায় রোহিত।
ফুলকি আজকের পর্ব ৩রা জুন (Phulki Today Episode 3rd June)
চাকার দাগ অনুসরণ করে সকলে দেখে অদ্ভুত কাণ্ড। গাড়িটি দোকানে ঢুকে গেছে। পুরোনো দিল্লির দোকানের নাম প্রতাপ স্টোর্স। সকলে তালা ভাঙার পরামর্শ দেয় রোহিতকে। তালা ভেঙে দেখে একটি গাড়ি। কিছুক্ষণ আগেই রোহিত হ্যালুসিনেট করেছিল ফুলকিকে। ফুলকি সিনেমা দেখার কথা বলছিল। ফুলকি সাধারণত যে সিনেমা দেখে তাতে কাউকে অপহরণ করে কোনও পোড়ো বাড়ি বা গুদাম ঘরে রাখা হয়।
একটু পরেই একটা তালাবন্দী ঘর দেখতে পায় রোহিত। তালা ভেঙে অন্ধকার গুদামে ঢোকে রোহিত।
তারপরই দুষ্কৃতীদের মুখোমুখি হয় তারা। তাদের মধ্যেই রয়েছে জামাল ভাই। রোহিতদের দেখে সে নির্দেশ দেয় সকলে মেরে ফেলার। তখনই গুন্ডাদের সঙ্গে তুমুল হাতাহাতি শুরু হয় রোহিতদের। বাইরে থেকে আওয়াজ পেতে ধানু আর বৌদিভাই পুলিশকে ফোন করে।
আরও পড়ুন: জলসার নতুন ধারাবাহিক নিচ্ছে পনেরো বছরের টাইম লিপ! টিআরপি টানতে ধারাবাহিকে আসছে নতুন মোড়!
এদিকে, রোহিতের কপালে বন্দুক তাক করেছে জামাল। মোক্ষম সময়ে চলে আসে পুলিশ। জায়গা সিল করে যখন ফুলকিরা বেরিয়ে যাবে তখনই সামনে একটি রিফ্রেজারেটর দেখতে পায় রোহিত।
দোনামোনা করেও খুলে ফেলে সে। তখনই দেখে ফুলকিকে শোয়ানো ফ্রিজের ভিতরে। তড়িঘড়ি তাকে বাইরে বের করে সকলে। পুলিশ আর ডাক্তারকে খবর দিতে ছোটে। এতক্ষণ ফ্রিজেবন্দী থাকলেও, পালস চলছে ফুলকির। অবশেষে রোহিত খুঁজে পেল তাকে।
