EntertainmentBangla Serial

সমস্তটা প্রমাণ করে দিলো ফুলকি! কলঙ্কের হাত থেকে মুক্তি পেলো রোহিত! সাংবাদিক সম্মেলনে নায়ককে নিষ্কলঙ্ক ঘোষণা করল পুলিশ!

মনে অদম্য জেদ এবং ইচ্ছে শক্তি নিয়ে অসাধ্য সাধন করলো জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। যে কাজ একাধিক পরিকল্পনা সহকারে লোকবল নিয়েও অনেকেই করে উঠতে পারে না, সেই কাজ শুধুমাত্র জেদ এবং সাহসিকতার জোরে করে দেখালো ধারাবাহিকের নায়িকা ফুলকি। দর্শকদের মন জিতে নিয়েছে সে।

দিল্লিতে আসার সুযোগ পেতেই সেই সুযোগটাকে আর হাতছাড়া করতে চায়নি ফুলকি। কারণ স্যারকে অর্থাৎ ধারাবাহিকের নায়ক রোহিতকে নির্দোষ প্রমাণ করার এটাই একমাত্র উপায়। খেলার থেকেও তার স্যারকে নির্দোষ প্রমাণ করা তার জন্য অনেক বেশি জরুরী। তাই একা একাই একটা অনেক বড় ভয়ংকর পরিকল্পনা বানিয়ে ফেলেছিল ফুলকি। পরিকল্পনা অনুযায়ী নিজের কাজও শুরু করে দিয়েছিল সে।

তাকে আটকানোর অনেক চেষ্টা করেছে শালিনী। রোহিতের মতন ফুলকির ভবিষ্যৎটাকেও নষ্ট করে দিতে জামাল ভাইয়ের থেকে নিষিদ্ধ ওষুধ নিয়ে তার খাবারে মিশিয়ে তার ক্ষতি করার চেষ্টা করেছে সে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। তার আগেই ফুলকি এবং তার দুই বান্ধবী এই সমস্ত কাণ্ডকারখানা হাতে নাতে ধরে ফেলে। আর তারপর একা একাই জামাল ভাইয়ের ডেরায় হানা দেয় ফুলকি দাস। সেখানে গিয়ে জামাল ভাইয়ের থেকে সমস্ত কথা আদায় করে নেয় সে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, জামাল ভাইয়ের হাতে ধরা পড়ে গিয়েছিল ফুলকি। তার কপালে নেমে এসেছিল চরম সর্বনাশ। রেফ্রিজারেটরে ভরে ফুলকিকে মারার পরিকল্পনা করেছিল জামাল ভাই। কিন্তু রোহিত এসে তাকে বাঁচায়। ফুলকির এই অবস্থা দেখে প্রচন্ড ভেঙে পড়ে রোহিত। সে বুঝতে পারে ফুলকি তাকে ঠিক কতটা ভালোবাসে।

সাংবাদিক সম্মেলনে নির্দোষ ঘোষিত হল রোহিত

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিতের সেবা যত্নে অনেকটা সুস্থ হয়ে ওঠে ফুলকি। এরপর সবাই মিলে চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে ফুলকি সেই ঘড়িটা পুলিশ অফিসারকে দেয় আর বলে এই ঘড়িতে সব কথা রেকর্ড করা আছে। কোন এক রাজা বাবুর কথাতেই এই সবটা হয়েছে। পুলিশ বলে, তারা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করছে। এই রাজা বাবুকে ধরার ব্যবস্থা করা হচ্ছে। আর এর পরের দিন একটা বড় প্রেস কনফারেন্স করা হবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন