বর্তমানে স্টার জলসার (Star Jalsha) বেশিরভাগ ধারাবাহিক তার প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। টিআরপি (TRP) তালিকায় পিছিয়ে পড়ায় বেশিরভাগ ধারাবাহিক সংকটের সম্মুখীন হয়েছে। তার মধ্যে কিছু কিছু ধারাবাহিক এগিয়ে চলেছে অন্তিমের দিকে। আর কিছু কিছু ধারাবাহিকে আনা হচ্ছে নতুন চমক।
এই চমক আনার ব্যাপারে যে বিষয়টি সব থেকে বেশি আকর্ষণীয় লাগে দর্শকদের কাছে সেটা হল টাইম লিপ নেওয়া। কোন ধারাবাহিক যখন একসাথে অনেকগুলো বছর এগিয়ে যায় তখন সেই ধারাবাহিকে ঘটে যাওয়া বদলগুলো দেখার জন্য উৎসুক হয়ে ওঠেন দর্শক মহল। যার ফলস্বরূপ ধারাবাহিকের টিআরপি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এর আগেও বহু ধারাবাহিকে ঠিক এমন ভাবেই নতুন চমক সৃষ্টি করে পুনরায় ধারাবাহিক থেকে অনেকটাই স্বাভাবিকতায় ফেরানোর চেষ্টা করা হয়েছে এবং অনেকাংশে লাভবানও হয়েছে ধারাবাহিক কর্তৃপক্ষ। তাই এইবার ফের স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকে আনা হচ্ছে ১৫ বছরের টাইম লিপ। আর এই ১৫ বছর পর ঠিক কিভাবে ধারাবাহিকের গল্প বদলে যাবে সেটা জানার জন্য ব্যাকুল হবেন দর্শক মহল। আর সেখানেই ধারাবাহিকটি পুনরায় নিজের আগের জায়গা ফিরে পাবে বলে ধারণা কর্তৃপক্ষের।
বদলে যাচ্ছে নায়ক নায়িকা
এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি বেশ জনপ্রিয় ধারাবাহিকে হচ্ছে হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)। শুরু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় স্লট জিততে দেখা গিয়েছে এই ধারাবাহিকটিকে। তবে শেষ কিছু সপ্তাহ ধরে একেবারেই ভালো যাচ্ছে না ধারাবাহিকের সময়। জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিক এর কাছে ক্রমাগত স্লট হেরে যাচ্ছে এই ধারাবাহিক। তাই এই ধারাবাহিককে নতুন রূপ দেওয়ার জন্য টাইম লিপ আনার কথা চিন্তা করছেন ধারাবাহিক কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার করা হলো নায়িকার দেহ! ফুলকিকে এই অবস্থায় দেখে ভেঙে পড়লো রোহিত!
শোনা যাচ্ছে পনেরো বছর এগিয়ে গেলে নাকি পরিবর্তিত হবে ধারাবাহিকের নায়ক নায়িকার মুখ। মারা যাবে শংকর ঐশানী। যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত কোন খবর প্রকাশ করেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে একটি দিক নিয়ে বেশ আশঙ্কিত ধারাবাহিকের দর্শক মহল। নতুন ধারাবাহিক শুভ বিবাহ আসতে চলেছে জলসার পর্দায়। আর এই ধারাবাহিকটি আসছে জল থই থই ভালোবাসার পরিবর্তে। যদি এই জল থই থই ভালোবাসার সময় বদল ঘটে এবং সেটি হরগৌরী পাইলস হোটেলের জায়গা নাই তাহলে নিঃসন্দেহে শেষ হয়ে যাবে হরগৌরী পাইস হোটেল।
