Bangla Serial

শাসক দলের ভয়কে বুড়ো আঙুল! ফুলকির ডাকে ভোটে ভোট দিতে হাজির রাজ্যবাসী,পরাস্ত ছোট রাজাবাবু

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি আবারও দর্শকদের চমক দিয়েছে। বরাবরের মতো এবারও গল্পে এসেছে বড় মোড়। ফুলকি এবার শাসক দলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামল। আর সেই লড়াইয়ের প্রভাব পড়ল সাধারণ মানুষের ওপরও। ফুলকির সাহসী পদক্ষেপ দেখে ভয় না পেয়ে ভোটের লাইনে দাঁড়াল রাজ্যবাসী। আর এর ফলে একেবারে মুখ থুবড়ে পড়ল ছোট রাজকুমারের পরিকল্পনা।

গত পর্বে দেখা গিয়েছে, ফুলকি ঈশিতা আর রুদ্রর মৃত্যুদণ্ড ঘোষণা করে। মাঝরাতে তাদের অজ্ঞান করে ফাঁসির মঞ্চে টেনে নিয়ে যায়। তবে শেষ মুহূর্তে ঈশিতা অনুরোধ করে ফুলকির জীবন থেকে সরে যাওয়ার। এরপরই দুজনকে ছেড়ে দেয় ফুলকি। কিন্তু ঈশিতা আর রুদ্র থেমে থাকেনি। প্রতিশোধ নিতে তারা আশ্রয় নেয় ইন্দ্রর কাছে। ইন্দ্রও পরিকল্পনা শুরু করে কীভাবে ফুলকিকে ভোটে হারানো যায়।

এরপরেই শুরু হয় আসল নাটক। রাজমহলের চারপাশে বোমাবাজি শুরু হয়। সংবাদমাধ্যমকে ইন্দ্র জানায়, এসব নাকি ফুলকির লোকজন করছে। অথচ সত্যি হলো ফুলকিকে ভয় দেখিয়ে ভোট আটকাতে চাইছে শাসক দলের লোকেরা। একের পর এক বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ে। অনেকেই ভাবে ভোটে যাওয়া ঠিক হবে কি না।

এই পরিস্থিতিতে দমে যায়নি ফুলকি। বরং নিজের বুদ্ধি খাটিয়ে আদির ফোন থেকে লাইভ ভিডিও করে সবার উদ্দেশে বার্তা দেয়। সে জানায়, ভয় পেয়ে ঘরে বসে থাকলে শাসক দল আরও শক্তি পাবে। তাই সবাইকে সাহস নিয়ে বেরিয়ে ভোট দেওয়ার অনুরোধ করে ফুলকি। তার এই লাইভ ভিডিও মানুষের মনে দারুণ প্রভাব ফেলে। একে একে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে যায়।

আরও পড়ুনঃ উড়ো ফোন এসে ভয় দেখালো জগদ্ধাত্রীকে! এবারে আপনজনের হাতেই হবে দুর্গার সর্বনাশ!

শেষ পর্যন্ত ফুলকির কথাতেই সাহস পায় রাজ্যবাসী। শাসক দলের ভয় দেখানোর চেষ্টা ভেস্তে যায়। ফুলকি সোজাসুজি ছোট রাজকুমারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, ভোটে জিতে দেখাবেই সে। এখন দেখার বিষয়, ধারাবাহিকের পরবর্তী পর্বে এই রাজনৈতিক লড়াই কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আপাতত দর্শকেরা একমত, ফুলকির সাহসই গল্পটাকে আরও জমিয়ে তুলেছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন