জি বাংলার (Zee Bangla) প্রতিটি ধারাবাহিকই বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। তবে তার মধ্যে থেকেও যেই ধারাবাহিকটি (Bengali Serial) দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে দর্শকের মন জয় করছে তা হলো জগদ্ধাত্রী (Jagatdhaatri)। টিআরপি তালিকাতেও কখনো নিজের জায়গা প্রতিপক্ষকে ছেড়ে দেয়নি জগদ্ধাত্রী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সব সময় নিজের জায়গা ধরে রেখেছে। তাইতো টিআরপি তালিকাতে এক থেকে পাঁচের মধ্যে জগদ্ধাত্রীর নাম রয়ে গিয়েছে দীর্ঘ ৩ বছর ধরে।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, ইচ্ছে করে তিনজনে মিলে দুর্গাকে ফাঁসানোর চেষ্টা করেছে। দুর্গার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। আর কৌশিকী সঙ্গে সঙ্গে তিনজনকেই সাবধান করে দেয় যাতে এই ধরনের ভুল তারা আর দ্বিতীয়বার না করে তাহলে তাদের কপালে দুঃখ আছে। এবারেও দুর্গাকে ফাঁসাতে চেয়ে ফাঁসাতে পারলো না উৎসব।
ওদিকে উৎসবরা চলে যাবার পর দুর্গাকে ফোন করে ঋষভ। ঋষভ ফোন করে অবশেষে দুর্গাকে মনের কথা জানাতে পারে। এদিকে বাড়িতে গিয়ে দুর্গা বৈদেহিকে জানিয়ে দেয় সে বিয়ে করবে শ্বশুর বাড়িতে যাবে এবং সবরকম ভাবে শ্বশুর-শাশুড়ির সেবা করবে মন দিয়ে। কিন্তু ছেলের অপমান আর মেনে নিতে পারে না বৈদেহি। যেভাবে কৌশিকী আবারো দুর্গার সামনে চন্দ্রনাথ এবং উৎসবকে অপমান করল তা কিছুতেই মানতে পারছে না।
বৈদেহি রাগে গজগজ করছে। তার ছেলে এখন সামান্য একজন কর্মচারী। মেহেন্দিও তার স্বামীর অপমান মানতে পারে না। তাই উৎসব চন্দ্রনাথের সাথে হাত মিলিয়ে প্ল্যান করে দুর্গাকে সরিয়ে দেওয়ার। কারণ এখন জগদ্ধাত্রীর শত্রুরা তাকে টার্গেট করছে আর এর মধ্যে যদি তারা দুর্গাকে টার্গেট করে তাহলে কেউ ধরতে পারবে না। কিন্তু বৈদেহি আর মেহেন্দি বারবার করে তাদের সাবধান করে দেয়।
আরও পড়ুনঃ বোনের সুখের আশায় সর্বনাশ ডেকে আনলো পারুল! মল্লারও জড়িয়ে পড়ল বিপদে
ওদিকে দুর্গাকে জগদ্ধাত্রী বারবার সাবধানে থাকতে বলে। কারণ উৎসবদের সে ভালো মতন চেনে তাই উৎসবরা কি কি করতে পারে তার ধারণা আছে। আজ কৌশিকী না থাকলে হয়তো তারা দুর্গার সাথে কি কি করত। তারপর কৌশিকী এলে তাকে অনেকবার ধন্যবাদ জানায় জগদ্ধাত্রী। ওদিকে জগদ্ধাত্রীর কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। কিন্তু জগদ্ধাত্রীর গলাটা খুব চেনা লাগে। আবার করা পিছন থেকে ছুরি মারতে চাইছে সেটাই দেখার অপেক্ষা।
