বাংলা মেগা ধারাবাহিকপ্রেমীদের কাছে এখন সবচেয়ে আলোচিত সিরিয়াল হলো পরিণীতা (Parineeta)। শুরুর দিকে নানা সমালোচনার মুখে পড়লেও এখন এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সাপ্তাহিক টিআরপি রেটিংই তার প্রমাণ। প্রতিটি পর্বেই থাকছে নতুন চ্যালেঞ্জ, আবেগ আর চমক।
গত পর্বে দেখা গেল, রায়ানের মা ইচ্ছে করে পারুলের পড়াশোনার পথে বাঁধা সৃষ্টি করতে চায়। তাই তাকে বাড়ির সব কাজের দায়িত্ব দেয়। শিরিনও সুযোগ বুঝে পারুলকে আরও কষ্ট দেওয়ার জন্য বাড়তি ঝামেলা পাকায়। এমনকি পারুল ঘর মোছার পর শিরিন ইচ্ছে করে জায়গাটা নোংরা করে দেয়। পারুল ক্ষেপে উঠে সবাইকে বিষয়টা জানায়, আর রায়ানও শিরিনকে সাবধান করে দেয় যেন ইউনিভার্সিটির প্রতিযোগিতা বাড়ির মধ্যে টেনে না আনে। তবে পারুলও শিরিনকে জবাব দিতে পিছপা হয়নি। একেবারে সুযোগ বুঝে শিরিনের মাথায় এক বালতি নোংরা জল ঢেলে দিল পারুল। একই ডায়লগ শুনিয়ে দিল, যেভাবে শিরিন আগে তাকে অপমান করেছিল। ঘটনাটা দেখে রায়ান আর বাড়ির অন্যরা দারুণ মজা পেল।
কিন্তু আনন্দটা বেশিক্ষণ টিকল না। ঠিক তখনই পারুলের গ্রাম থেকে ফোন আসে। খবর পাওয়া যায়, তার বোন টগরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুশ্চিন্তায় পারুল দ্রুত গ্রামে পৌঁছোয়। সেখানে গিয়ে জানতে পারে, টগর বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল। ধনী ঘরে বিয়ে করার স্বপ্নে এক ছেলের সঙ্গে সম্পর্কও গড়ে তোলে। কিন্তু ছেলের পরিবার বিয়ের সময় দামী বাইকের দাবি করলে পারুলের বাবা সেটা দিতে অস্বীকার করেন। ফলে বিয়ে ভেঙে যায়। অপমান সহ্য করতে না পেরে টগর বাড়ি থেকে পালিয়ে যায়।
এবার দায়িত্ব নিলো পারুল। টগরের বন্ধু ভাদুরকে জিজ্ঞাসাবাদ করে টগরের খোঁজ বের করে সে। অবশেষে বোনকে উদ্ধার করতে পারল পারুল। তবে এখানেই শেষ নয়। টগরের স্বপ্ন পূরণ করতে পারুল তাকে কথা দিয়েছে, তিনদিনের মধ্যে তিন লক্ষ টাকা জোগাড় করবে।
আরও পড়ুনঃ লাবণ্যকে বাঁচাতে মরিয়া ফুলকি, অভিরূপের বাড়িতে গিয়ে মিলল সত্যের হদিশ! সাপের ভয়েই ফাঁস হবে অভিরূপের আসল রূপ
এখন বড় প্রশ্ন হলো, এই অল্প সময়ের মধ্যে পারুল কীভাবে এত টাকা জোগাড় করবে? নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে কি পারবে বোনের স্বপ্ন পূরণ করতে? দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী পর্বের জন্য, যেখানে শুরু হবে পারুলের নতুন সংগ্রামের গল্প।
