জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এখন জমজমাট মোড়ে দাঁড়িয়ে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শকরা টিভির সামনে বসে থাকেন, কারণ এই ধারাবাহিকের গল্পে লুকিয়ে থাকে চমক আর টুইস্ট। ফুলকি শুধু নায়িকা নয়, দর্শকের চোখে এখন সত্য খুঁজে বের করার এক যোদ্ধা। আর এবার সে অভিরূপের আসল রূপ প্রকাশ করার পথে একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে।
কয়েকটি পর্ব আগেই দেখা গিয়েছিল, অভিরূপ মিথ্যে জ্বরের নাটক করে শুয়ে আছে। সেই সুযোগে লাবণ্য এগিয়ে গিয়েছিল তাকে সেবা করার জন্য। আর ঠিক সেই দৃশ্যই কয়েকজন প্রতিবেশী ভিডিও করে নিয়ে লাবণ্যকে অপবাদ দেয়। রাজমহলে ডেকে এনে তাকে অপমান করা হয়। তখন অভিরূপই নায়ক সাজার অভিনয় করে লাবণ্যকে বিয়ের প্রস্তাব দেয়। লাবণ্য বিভ্রান্ত হয়ে কিছুই বুঝে উঠতে পারছে না, আর তার মা-ও এই বিয়েতে সম্মতি দিয়ে ফেলেছেন।

এদিকে ফুলকি বুঝে গেছে, সবটাই অভিরূপের ফাঁদ। সে লাবণ্যকে বোঝাতে চায়, কিন্তু লাবণ্য ততদিনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে ফুলকি ঠিক করে, অভিরূপের মুখোশ খুলে ফেলা ছাড়া আর কোনও উপায় নেই। রোহিতকে সঙ্গে নিয়ে সে প্রমাণ খুঁজতে যায় অভিরূপের বাড়িতে। কিন্তু অভিরূপ চতুর, কোথাও কোনও প্রমাণ রেখে যায়নি।
হঠাৎই একটি ছোট্ট ঘটনায় ফুলকির চোখে পড়ে আসল সত্য। অভিরূপ বাথরুম ব্যবহার করছে একেবারে স্বাভাবিকভাবে। অথচ সে তো দাবি করেছিল তার কোমর ভাঙা। যদি সত্যিই তা হয়, তবে সে কীভাবে সাধারণ বাথরুম ব্যবহার করছে? এখানেই ফুলকির হাতে আসে মোক্ষম প্রমাণ। তার মাথায় আসে নতুন পরিকল্পনা।
আরও পড়ুনঃ ভালোবাসার মানুষকে পেয়েও হারিয়ে ফেলল দুর্গা! জগদ্ধাত্রীর শত্রুই দুর্গার জীবনে ডেকে আনলো বড় বিপদ!
বিয়ের মন্ডপে ফুলকি রেখে দেয় একটি সাপের ঝুড়ি। অভিরূপ যদি সত্যিই শারীরিকভাবে ভাঙাচোরা হয়, তবে সাপ দেখে সে পালাতে পারবে না। আর যদি পালায়, তবে সব ধরা পড়ে যাবে। এবার দেখার পালা, আগামী পর্বে এই সাপের ভয়েই কি সত্যিই ফাঁস হবে অভিরূপের মিথ্যের মুখোশ? দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে।
