Bangla Serial

ঋষভের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসলে দুর্গা! দুর্গাকে দেখে তো হতবাক আর ঋষভের বাবা-মা! তবে কি জেনে গেল দুর্গার পরিচয়?

দর্শকদের মাঝে বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। দীর্ঘ কয়েক বছর ধরেই রমরমিয়ে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। শুরুর প্রথম দিন থেকেই নিজের এই জায়গা তৈরি করে রেখেছিল ধারাবাহিকটি। সেই জায়গা আজও ধরে রেখেছে জগদ্ধাত্রী। কখনো নিজের জায়গা ছাড়েনি।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, দুর্গা এবং ঋষভের প্রেম জমে উঠেছে। দুর্গা ঋষভকে ভালোবাসার কথা জানালেও ঋষভও দুর্গাকে পছন্দ করছে। দুর্গার ফোনে ফোন সে তার মনের কথা জানাবে কিন্তু জগদ্ধাত্রী দুর্গার ফোন ধরে। আর কৌশিকী ঋষভের সাথে কথা শুনে বুঝতে পারে ঋষভ প্রেমে পড়েছি দুর্গার কৌশিকী সেটা দুর্গাকে জানায়।

অন্যদিকে বাড়িতে উৎসবকে দিয়ে পরোটা বেলানোর কাজ করাচ্ছে দুর্গা। উৎসব পরোটা করবে আর ওদিকে বৈদেহি ছোলার ডাল, মাংস ইত্যাদি বানাবে। এতদিন পর্যন্ত উৎসব বসে বসে খেয়েছে এবার দুর্গা বাড়ির সব নিয়ম পাল্টাবে। উৎসবকে দিয়ে পরোটা বেলাবে। উৎসবের বসে বসে খাওয়ার দিন এবারে শেষ। বাড়ির সকলে মিলে তো সেই নিয়ে বেশ হাসি মজা করতে থাকে। উৎসবকে প্রথমবার পরোটা করতে দেখে প্রত্যেকেই সেই দৃশ্য নিজের চোখে বিশ্বাস করতে পারেনা।

এই নিয়ে বাড়ির সকলেই হাসি মজায় মেতে ওঠে। কিন্তু মেহেন্দির এইসব একেবারেই পছন্দ হচ্ছে না। সে তো দুর্গাকে কখনোই পছন্দ করে না। তার মধ্যে তার বরকে দিয়ে দুর্গা এসব কাজ করাচ্ছে। সে একেবারে তেলে বেগুনে জ্বলছে। এদিকে কৌশিকী যখন দুর্গাকে জানায় ঋষভ তাকে ফোন করেছিল তখন সঙ্গে সঙ্গে দুর্গা আবার ছুটে যায় ঋষভকে ফোন করার জন্য।

আরও পড়ুনঃ অসহায় পরিবার, টগরের বিয়ে বাঁচাতে লড়াইয়ে নামলো পারুল, তিনদিনে তিন লক্ষ টাকার চ্যালেঞ্জ নিল নায়িকা!

এরপর দুর্গার ঋষভকে ফোন করে জিজ্ঞাসা করে সে কেন ফোন করেছিল। ঋষভ আবারো মনের কথা বলতে যাবে ঠিক তখনই তার সামনে চলে আসে তার বাবা। ঋষভের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দুর্গাকে জানিয়ে দে সে যেন ঋষভকে ফোন না করে। এবারে দুর্গা ঠিক করে সে একেবারে ঋষভের বাড়িতেই পৌঁছে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন একেবারে ঋষভের বাড়িতে গিয়ে হাজির হয় দুর্গা। দুর্গাকে দেখেতো প্রথমে ঘাবড়ে যায় ঋষভ। ঋষভের বাবা মাও দুর্গাকে দেখে একেবারে অবাক। দুর্গা ঋষভের মায়ের জন্য নিজের হাতে সঞ্চিতা নিয়ে এসেছে। কিন্তু ঋষভের বাবা জানিয়ে দেয় দুর্গার সাথে তিনি কিছুতেই নিজের ছেলের বিয়ে দেবে না। দুর্গা জানিয়ে দেয় তিনি বিয়ে না দিলেও দুর্গা তুলে নিয়ে যাবে ঋষভকে। এবার দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন