Bangla Serial

রায়ানের মায়ের অত্যাচারে নাজেহাল পারুল, দাদুর জন্য বড় সিদ্ধান্তে নায়িকা!

জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক পরিণীতা আবারও নিয়ে এসেছে টানটান উত্তেজনার এক নতুন অধ্যায়। সিরিয়ালের নায়িকা পারুলকে এবার একেবারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্ত নিতে দেখা গেল। দর্শকরাও তাই এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারেননি পর্দা থেকে।

গত পর্বে দেখানো হয়েছে, দাদুর জীবন বাঁচানোর জন্য পারুল আর রায়ানের বিয়ে তড়িঘড়ি সারতে হয় হাসপাতালের কেবিনেই। ডাক্তাররা জানায়, যদি দাদুর আশা ভঙ্গ হয় তবে তিনি কোমায় চলে যেতে পারেন। তাই মনের বিরুদ্ধে হলেও দাদুর প্রাণ বাঁচাতে রাজি হয়ে যায় পারুল। কনে সেজে বসলেও তার চোখের আড়ালে জমে থাকা কষ্ট কেউ টের পায় না। আগেও অনিচ্ছায় রায়ানকে বিয়ে করেছিল সে, এবারে পরিস্থিতি ভিন্ন হলেও ভাগ্যের চাপে আবারো সেই একই পরিণতি।

অন্যদিকে শিরিনের শয়তানি এখানেও থামে না। সে ঠিক করেছিল, পারুল আর রায়ানের বিয়ে কোনোভাবেই সম্পূর্ণ হতে দেবে না। তাই কৌশলে সরিয়ে দেয় সিঁদুরের কৌটো। শেষ মুহূর্তে সব দিকেই বিপর্যয় নেমে আসে। দাদুর অবস্থাও খারাপ হতে শুরু করে। এমন সংকটে রায়ান দেরি না করে নিজের হাত কেটে রক্ত দিয়ে পারুলের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আর সেই খবর শুনেই দাদু ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন। দৃশ্যটা দেখে আবেগে ভেসে গিয়েছিলেন দর্শকেরাও।

তবে সুখ বেশিদিন টেকে না। রায়ানের মা নতুন সমস্যা তৈরি করে। এই বিয়ে তিনি একেবারেই মেনে নিতে চান না। তাই ইচ্ছে করেই পারুলকে বাড়ির সব কাজের দায়িত্ব চাপিয়ে দেন। নতুন বউকে একেবারে অসহনীয় চাপে ফেলতে চান তিনি। কিন্তু ভেঙে পড়েনি পারুল। বরং রায়ানের মায়ের দেওয়া এই চ্যালেঞ্জকে সোজাসাপটা মেনে নিয়ে জানায়, ঘরের কাজ সামলিয়েই সে নিজের স্বপ্ন পূরণ করবে।

আরও পড়ুনঃ আবারো নতুন সর্বনাশের খেলায় নামলো মেহেন্দি! জানতে পেরে শেষবারের মতো সাবধান করে দিল দুর্গা!

এখন দর্শকদের কৌতূহল, পারুল সত্যিই কি সব দিক সামলাতে পারবে? রায়ান কি পাশে দাঁড়াবে, নাকি মায়ের পক্ষ নেবে? আর শিরিন কি এখানেই থেমে যাবে, নাকি আবার নতুন কোনো ষড়যন্ত্র ফাঁদবে? পরিণীতা-র পরবর্তী পর্বেই মিলবে এই সব প্রশ্নের উত্তর।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন