লড়াই আর মুখে মুখে নয়, লড়াই এবার বক্সিং রিং-এ। হ্যাঁ, বর্তমানে এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকে। এই মুহূর্তে সিরিয়ালে চলছে টানটান রুদ্ধশ্বাস পর্ব। বিগত কিছুদিন ধরে ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিল ফুলকি দাসকে।

কিন্তু, বক্সিং একাডেমীর সেই সিদ্ধান্তকে তীব্র প্রতিবাদ জানিয়েছে শালিনী এবং প্রেস মিট করে ফুলকিকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় যে, তার সঙ্গে যদি বক্সিং খেলায় যেতে তবেই সে ইন্টারন্যাশনাল খেলতে যেতে পারবে। সাহসিকতার সঙ্গে ফুলকি সেই চ্যালেঞ্জ গ্রহণও করেছিল।
কিন্তু এতসব কিছু করাতেও ভরলো না শালিনী এবং রুদ্রর মন। তাই ষড়যন্ত্র করে ফুলকির সঙ্গে এমনই দুর্ঘটনা ঘটায় যে আংশিক দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে সে। এই দেখে বেজায় রেখে যায় রোহিত এবং সে শালিনীর সঙ্গে বচা বাধায়। আর এই সময়ের সুযোগ নিয়ে শালিনী শ্লীলতাহানি অভিযোগ আনে রোহিতের ওপর। ডাক্তারেরা পরে বলেছে কিছুদিন বাদে ফুলকি সম্পূর্ণ তার দৃষ্টিশক্তি ফিরে পাবে।
আরও পড়ুনঃ রাইয়ের মৃত্যুর জন্য দোষী অনির্বাণ! পুলিশের সন্দেহ তাঁর দিকে, কী হতে চলেছে আগামী দিনে ‘মিঠিঝোরা’য়?
এত সবকিছু বিশৃঙ্খলা ঘটার পর শালিনী ভেবেছিল যে, ফুলকি আর বক্সিং খেলতে পারবে না। কিন্তু ফুলকি তার আশায় জল ঢেলে সপরিবারে হাজির হয়েছে শালিনীর চ্যালেঞ্জের মুখোমুখি হতে। ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাওয়া যাবে, ফুলকি শালিনীকে বলছে, “আগের রাউন্ডে খারাপ কথা বলেছিস, তার জবাব আমি এই রাউন্ডে দেবো”। এই কথা শুনে শালিনী ফুলকিকে বলে, “পারবি না কারণ এই রাউন্ডে আমি তোকে শুইয়ে দেব। যেভাবে তোর বর আমাকে….” এই কথা সম্পূর্ণ হওয়ার আগেই ফুলকি শালিনীকে সজরে একটা ঘুষি মারে।
