জি বাংলার (Zee Bangla) ‘পরিণীতা’ ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে থাকছে নতুনত্ব ধামাকা। দাদুর চোখের মণি পারুল হয়ে উঠেছে যেনো তাঁরই চোখের বালি। রাকার ভালোবাসার স্বার্থে দাদুর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছে পারুল। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছে উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নবাগতা ঈশানী চ্যাটার্জী।

এই ধারাবাহিকের বিগত কয়েকটি পর্ব জুড়ে দেখা যাচ্ছে বসু পরিবারে চলছে বিয়ে নিয়ে ধুমধুমার কান্ড। এই সিরিয়ালে শেষ পর্বে দেখা গেছে শিরিনের বাড়িতে হাত বেঁধে আটকে রেখেছিল রাকার হবু বরকে। কিন্তু, শিরিন নিজের স্বার্থে বসু বাড়ির হবু জামাইয়ের হাতের বাঁধন খুলে দেয় এবং পালিয়ে যেতে বলে।
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সেই হবু জামাই এসে পৌঁছায় বসু বাড়িতে এবং সব কথা বলে দেয় বাড়ির কর্তা অর্থাৎ দাদুকে। দাদু এবার পুরো পরিবারের উদ্দেশ্যে বলে, “এই পুরো বুদ্ধিটা আসলে কার?” এই সময় পারুল বলে ওঠে, “এই কাজটা আমি বলেছিলাম”। এই সব শুনে দাদু বলে, “এই কাজটা তুই করতে পারলি। আমার মাথাটা হেট্ করে দেওয়ার আগে তুই দু’বার ভাবলি না! এর থেকে ভালো তোমরা আমার গালে একটা করে চড় মারতে পারতে” এই বলে দাদু ঘর থেকে বেরিয়ে যায়।
আরও পড়ুনঃ ফুলকির ঘুষিতে কুপোকাৎ শালিনী! বক্সিংয়ের মাধ্যমে প্রতিশোধ নিল ‘ফুলকি’!
দাদুর পিছনে ছুটে যায় পারুল এবং তার সঙ্গে সঙ্গে পিছু নেয় রেহান। এরপর বাড়ির বাকি সদস্যরা বলতে থাকে, “এবার কি হবে? এবার সব শেষ হয়ে যাবে”। দাদুর মনে জমেছে অভিমানের পাহাড়। তাঁর প্রিয় নাত বউ কী দাদুকে বোঝাতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল?
