Bangla Serial

ফুলকির অভিমান ভাঙাতে গিয়ে একি করল রোহিত! জমে গেল আজকের পর্ব!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হল ফুলকি ( Phulki )। এই ধারাবাহিকে দেখা যায় ফুলকি কার‌ও অনুমতি না নিয়ে পিয়াল পায়েলের বিয়ে দিয়ে দেয়। এরপর একটা জটিল সমস্যা তৈরি হয়। পিয়ালের ঘটনায় ফুলকির উপর রেগে গিয়ে হাত তুলতে যায় রোহিত, এই ঘটনায় ফুলকি রোহিতের উপর খুব রেগে যায়। তাই সে ব্যাগ গোছাতে থাকে আর রোহিত এসে তাকে বোঝাতে থাকে কিন্তু ফুলকি বুঝতে চায় না। ফুলকি জানিয়ে দেয় তারা আলাদা ঘরে থাকবে।

ফুলকি আজকের পর্ব ২৭ সেপ্টেম্বর (phulki today full episode 27 September)

আজকের পর্বের শুরুতে দেখা যায় রোহিত ফুলকিকে বোঝানো সত্ত্বেও ফুলকি বলে অনেক কিছু সহ্য করেছি আর নয়, আপনি বারবার আমার গায়ে হাত তুলতে যাবেন। আমি আর আপনার ঘরে শোব না আমি পায়েলদির ঘরে শুতে যাচ্ছি। রোহিত আটকানোর চেষ্টা করলেও ফুলকি তার কথা শোনে না। রোহিত তখন বুঝে যায় ফুলকি তাকে জব্দ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ পায়েলের ঘরে রোহিত হুট করে ঢুকতে পারবে না।

phulki today episode 26 september

পরের দিন দেখা যায় যে পিয়াল এসে বলে ফুলকি পায়েল কফি খেতে ভালোবাসে, পায়েলের জন্য এক কাপ কফি করে দাও। তমাল তখন বলে বাবা ব‌উয়ের জন্য কত যত্ন। এরপর ফুলকি পায়েলের জন্য কফি করে দেয় ওদিকে ধানু পিয়ালকে বলে তুই বিয়ে করে নিলি, আমার কথা একবারও ভাবলি না! ফুলকি তখন বলে তুমি চিন্তা করছ কেন আমরা সবাই তো তোমার সাথে আছি! অন্যদিকে রোহিত মুখটা শুকনো করে দাঁড়িয়ে থাকে।

তমালরা তখন বুঝে যায় ফুলকি গতকাল রোহিতের সাথে ছিল না বলে রোহিতের মন খারাপ। অন্যদিকে পিয়াল ঘরে গিয়ে দেখে পায়েল এক মন দিয়ে পড়ছে তাই সে দাঁড়িয়ে থাকে। এরপর ফুলকি গিয়ে তাড়া দেওয়ায় পিয়াল কফিটা পায়েলকে দিলে পায়েল বলে বই নিয়ে আয়, একসাথে পড়তে বসব। ফুলকি তখন বলে বিয়ের পরের দিন তোমরা একসাথে পড়তেই বসো, কোথায় ভাবলাম একটু মজা আনন্দ করব তা না! অন্যদিকে ঈশিতা রুদ্রর কাছে গিয়ে বলে তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি।

আরও পড়ুন: শ্যামলীকে নিজের হাতে খাওয়াল মামনি! অফিসে সবার সামনে স্বামীর নাম ফাঁ’স করে দিল শ্যামলী!

রুদ্র বলে আর কী ভালো খবর? শালিনী আমি কেউ কিছু করতে পারলাম না, ফুলকির যদি একটা ব্যবস্থা করতে পারতাম। ঈশিতা তখন বলে তমাল আমাকে ফোন করে বলল একটা ভালো রিসোর্ট দেখতে, ফুলকি আর রোহিত দুজনে যাবে, দেখ না যদি কিছু করা যায়! রুদ্র তখন এই খবর পেয়ে চনমনে হয়ে উঠল, বলল, দেখছি। অন্যদিকে রোহিত ফুলকিকে রিসর্টের ছবি দেখিয়ে বলে এটা পছন্দ? এখানে আমরা দুজন যাব। অন্যদিকে রুদ্র ঈশিতা দুজনে মিলে পরিকল্পনা করতে থাকে ফুলকির ক্ষতি করার? তাহলে কি ফুলকির অভিমান ভাঙাতে গিয়ে চিরদিনের মত ফুলকি কে হারাবে রোহিত?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন