জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ( Kon gopone mon veseche )। এই ধারাবাহিকে দেখা যায় শ্যামলী অমিতাভ স্যারকে বলে দেয় যে তার বর আর তার সাথে থাকে না, অন্য একটা মেয়ের সাথে থাকে। এটা শুনে অমিতাভ বাবু বলেন কোনদিনও তোমার বরকে হাতের কাছে পেলে একদম উচিত শিক্ষা দেব। এটা শুনে অনিকেত বলে আপনি একতরফা শুনে বিচার করতে পারেন না অনেক পুরুষও স্ত্রীর দ্বারা নির্যাতিত হয়।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৭ সেপ্টেম্বর ( Kon gopone mon veseche full episode 27 september )
আজকের পর্বে শুরুতে দেখা যায় অমিতাভ স্যারের সামনে শ্যামলী অনিকেতকে জিজ্ঞেস করে তা স্যার আপনার স্ত্রী আপনার সাথে ঠিক কী কী অত্যাচার করেছে? অনিকেত বলে, এইসব ব্যক্তিগত ব্যাপার আমি সকলের সামনে খুলে বলতে চাই না। শ্যামলী তখন বলে যখন বলতে পারছেন না তারমানে ধরে নিতে হবে বলার মত কিছুই নেই। অনিকেত তখন শ্যামলীকে বলে, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এরপর অমিতাভ বাবু বলেন আজকে বিকেলে তাদের অফিসের একটা পার্টি আছে, সেখানে সকল অফিসের কর্মীরা আসবে, শ্যামলী আর মন্দার ও যেন আসে।

অনিকেত এই কথাটা শুনে রেগে যায়। শ্যামলী মন্দারকে নিয়ে আসবে এটা সে কিছুতেই মানতে পারে না। সে ভাবে শ্যামলীতে জ্বালাতে সে নিজেও অহনাকে নিয়ে আসবে। এরপর অমিতাভ বাবুরা চলে গেলে শ্যামলীকে অনিকেত বলে, আপনি এইসব ব্যক্তিগত ব্যাপার সকলকে বলছেন কেন? শ্যামলী বলে আমার মনে হয় না আমি কিছু ভুল বলেছি। এরপর অনিকেত অহনাকে ফোন করে বলে আজকের বিকেলে অফিসের পার্টিতে তোমাকে আসতে হবে। অহনা তো এক কথায় রাজি হয়ে যায়।
অন্যদিকে মন্দার শ্যামলীকে বলে এই তোর আর স্যারের মাঝখানে না আমি একদম ফেঁসে গেছি, আমাকে কেন সবসময় নিয়ে আসিস বলতো? শ্যামলী বলে একদম চুপ করে থাকবি আর আমি ঠিক যেমন বলব তেমনটাই করবি। ওদিকে অনিকেত অহনাকে নিয়ে আসে তখনই শ্যামলী মন্দারকে নিয়ে ঢোকে, শ্যামলীর সাজ দেখে সকলে মুগ্ধ হয়ে যায়! অনিকেত তো হাঁ করে তাকিয়েই থাকে আর অনন্যা শ্যামলীর সাজের খুব প্রশংসা করে। ওদিকে শ্যামলীকে এখানে দেখে অহনা প্রশ্ন করতে থাকে, কিন্তু অনিকেত তাকে কিছুই বলে না।
আরও পড়ুন: ফুলকির অভিমান ভাঙাতে গিয়ে একি করল রোহিত! জমে গেল আজকের পর্ব!
এরপর অমিতা বাবু বলেন, আজকে সকলকে নিয়ে একটা কাপল ড্যান্সের আয়োজন করা হয়েছে। যে যার নিজের নিজের পার্টনারকে নিয়ে সেখানে নাচ করতে পারে। অহনা বলে দেয় সে অনিকেতের সাথে নাচবে অন্যদিকে শ্যামলীও জানিয়ে দেয় সে মন্দারের সাথে নাচবে। শ্যামলী মন্দারের সাথে নাচবে শুনে রাগে জ্বলতে থাকে অনিকেত। কিন্তু মন্দার বলে দেয় সে নাচের ন ও জানে না, তাকে নিয়ে নাচতে গেলে শ্যামলী ডাহা হারবে। শ্যামলী বলে সেই জিতবে। অন্যদিকে অনিকেতও ভাবতে থাকে, শ্যামলী হারবে কারণ মন্দারকে নিয়ে সে জিততে পারবে না।