Bangla Serial

রুদ্রের হাতে অকাট্য প্রমাণ! রুদ্রকে কীকরে জব্দ করবে ফুলকি?

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি ( Phulki )। এই ধারাবাহিকে দেখা যায়, রুদ্রের জনসভাতে দেবদাস মাইতিকে নিয়ে চলে আসে ফুলকি আর রোহিতরা। সকলের সামনে রুদ্ররূপ মাইতির আসল মুখোশ খুলে দেয় সে আর সাধারণ মানুষ রুদ্র রূপের ওপর রেগে যায় তাকে মারতে যায়,তখন রুদ্র নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়।

ফুলকি আজকের পর্ব ২০ সেপ্টেম্বর/phulki today full episode 20 September-

রুদ্র তেওয়ারিকে ফোন করে বলে, আরে খুব বড় একটা সমস্যা হয়ে গেছে, ফুলকি ফাঁসিয়ে দিয়েছে! ও যে ঈশিতার ফোনটা নিয়ে এইভাবে ফোন করে সব কথা জেনে নেবে তা বুঝতে পারিনি তুমি তাড়াতাড়ি গোলাপ বাগানে এস, আমিও যাচ্ছি। অন্যদিকে রুদ্র রোহিত কে বলে দেবদাস মাইতি থেকে সেভাবে কোন কথাই বার করা যাচ্ছে না ও সরাসরি রুদ্ররূপের নাম নিচ্ছে না। শুধু বলছে রুদ্র যে দলটা করেছিল সেখানে ও কিছু কাটমানি দিয়েছে‌।

Phulki today full episode 18 September

রোহিত বলে, ঐ গোলাপ বাগানের বাড়ি সার্চ করলেই তো সব সত্যি জানা যেতে পারে। অংশু তখন বলে এইভাবে আমরা কারোর বাড়ি সার্চ করতে পারি না তার জন্য সার্চ ওয়ারেন্ট লাগে দেখছি কি করা যায়! রোহিত তখন বলে, যা করার একটু তাড়াতাড়ি করো, জেঠুমনিও খুব ভেঙ্গে পড়েছে এইসব কথা শুনে। অন্যদিকে রোহিত সব কথা ফুলকিকে বলে। তখন ফুলকি বলে স্যার আমরা নিজেরাই তো গোলাপ বাগানের বাড়িতে গিয়ে একটু খুঁজে দেখতে পারি।

ওদিকে তেওয়ারি রুদ্ররূপের কাছে এসে বলে, ফুলকিরা গোলাপ বাগানের বাড়ির কথা জানলো কী করে? রুদ্র তখন বলে, ঐ ফুলকি! ঈশিতার ফোন চুরি করে ও আমাকে ফোন করেছিল, ঈশিতা যেমন বোকা হয়েছে আমিও তেমনি বোকা হয়েছি। ঈশিতার গলা নকল করে এইভাবে কথা বলল যে আমিও কিছু বুঝতে পারিনি। এখন যাই হোক তাড়াতাড়ি যাবতীয় কাগজপত্র সরাতে হবে এবং মাটির তলা বা কোথাও একটা সরিয়ে রেখে দিতে হবে। না হলে ওইসব কাগজপত্র একবার পুলিশের হাতে চলে গেলে খুব বড় সমস্যা হবে।

তেওয়ারি বলে, দাদা আমি দেখছি কী করা যায়। রুদ্র তখন কয়েকটা কাগজ খুঁজে পায় আর সেগুলো পুড়িয়ে দেয়। এরপর তেওয়ারি বলে, দাদা আজকে মাস্টার মশাই একটা মিটিং করছে আর সেই মিটিংয়ে আপনাদের পার্টির লোককে ডেকেছে আপনাকেও ডেকেছে। রুদ্র তখন মৃন্ময় আর অভিজিৎকে জানিয়ে দেয় যাওয়ার জন্য। রুদ্র কোন‌ওভাবেই একা যেতে চায় না। এরমধ্যেই ফুলকি সেখানে পৌঁছে যায় আর ফুলকির সাথে রুদ্রর কথা কাটাকাটি হয়। এইসময় রোহিত রুদ্রকে হাত ধরে টানতে টানতে বাড়ির মিটিংয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: এবার ফুলকির পাল্টা চালে রুদ্র কুপোকাত! কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?

এরপর বাড়ির মিটিংয়ে জেঠু মনি রুদ্রকে সবটা জিজ্ঞেস করলে রুদ্র বলে আমার দলকে কাট মানি দেওয়ার যে কথাটা বলেছেন সেটা মিথ্যে, কারণ এমন কিছু হলে আমি জানতে পারতাম। আমি এরকম কিছু জানি না। ওদিকে মৃন্ময় আর অভিজিৎ বলে, রুদ্র দেব বাবুর মতো নেতা আজকালকার দিনে হয় না আমরা ওনার পদত্যাগ পত্র কিছুতে গ্রহণ করব না। এরপর পার্টির লোকরা ফুলকিদের ডাকলে, ফুলকি রোহিত সবটা বলে এবং রুদ্র যে সবকিছুর মূলে আছে সেটাও বলে দেয়। কিন্তু রুদ্র বলে, প্রমাণ করতে পারবে তো? ফুলকি বলে একদিন সে সবটা প্রমাণ করে দেবে। তো বন্ধুরা ফুলকি যেটা বলে সেটা তো করে কিন্তু পুড়ে যাওয়া প্রমাণ কীভাবে খুঁজে পাবে সে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন